- প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০২৬ ০৭:২৮ পিএম
মহিলা দলের প্রতিষ্ঠা বার্ষিকীতে গোপালগঞ্জে ব্যতিক্রমী নৌকা বাইচ অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জের কাশিয়ানীতে অনুষ্ঠিত হল নারীদের এক ব্যতিক্রমী নৌকা বাইচ প্রতিযোগীতা।
কাশিয়ানী উপজেলার মাহমুদপুর ইউনিয়ন মহিলা দলে আয়োজনে এ প্রতিযোগীতায় নারীরা অংশগ্রহন করেন। জমকালো এই আয়োজনকে কেন্দ্র করে স্থানীয় জিকাবাড়ি বিলে সর্বস্তরের মানুষের উপচে পড়া ভিড় ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
জানাগেছে, শুক্রবার বিকালে উপজেলার জিকাবাড়ি বিলে অনুষ্ঠিত এ নৌকা বাইনে ১৫টি নৌকা অংশ নেয়। নৌকার মাল্লা হিসাবে নারীদের উপস্থিত ছিলো চোখে পড়ার মত। বৈঠার ছলাত ছলাত শব্দে মুখোরিত হয়ে ওঠে পুরো বিল।
এ নৌকা বাইচ দেখেতে গোপালগঞ্জসহ আশপাশের জেলার নানা বয়সের মানুষ বিলের দুই পারে ভীড় করে। পরিনত হয় মিলন মেলায়া। করতালি দিয়ে উৎসাহ দেন দেন তারা। প্রতিযোগিতা শেষে বিজয়ী ও অংশগ্রহণকারী দলগুলোর মাঝে আকর্ষণীয় পুরস্কার বিতরণ করা হয়।
এসময় কাশিয়ানী উপজেলা মহিলা দলের সভপতি শেখ শীলা, সাধারন সম্পাদক ফারজানা পপি, মাহমুদপুর ইউনিয়ন মহিলা দলের আহবায়ক মোসা: কামরুন নাহার লাভলী উপস্থিত ছিলেন।
মাহমুদপুর ইউনিয়ন মহিলা দলের আহবায়ক মোসা: কামরুন নাহার লাভলী বলেন,, মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকীর আবহকে সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে দিতে এবং গ্রামবাংলার বিলুপ্তপ্রায় সংস্কৃতিকে পুনরুজ্জীবিত করতে এই নৌকা বাইচের আয়োজন করা হয়। প্রতিযোগিতায় গোপালগঞ্জের বিভিন্ন এলাকা ও আশপাশের জেলা থেকে সুসজ্জিত ও রংবেরঙের হরেক রকমের নৌকা অংশ নেয়। প্রতিটি নৌকার মাঝি-মাল্লাদের কাঁধে কাঁধ মিলিয়ে গান ও বৈঠার তালে তালে এগিয়ে যাওয়ার দৃশ্য উপস্থিত দর্শক-শ্রোতাদের মুগ্ধ করে। #
এই বিভাগের আরো খবর
-
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও টেকসই জীবিকা উন্নয়নের লক্ষ্যে বরিশালের মেহেন্দিগঞ্জে জলবায়ু সহনশীল আয়বর্ধনমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে...
-
রোকাইয়া,যবিপ্রবি প্রতিনিধি:সারা দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর অংশগ্রহণে আয়োজিত রাজধানীর নভোথিয়েটারে তিন দিনব্যাপী (১২-১৪ সেপ্টেম্বর) জাতীয় পর্যায়ের ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’-এ...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!