- প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২৫ ০১:৪৫ পিএম
মহানায়ক সালমান শাহ'র হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবীতে সিলেটে মশাল বিক্ষোভ
সালমান শাহ হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে ভক্তদের মশাল বিক্ষোভ সিলেট নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় ২৬ নভেম্বর বুধবার সন্ধ্যা ছয়টায়।
সালমান শাহ স্মৃতি সংসদ কেন্দ্রীয় কমিটির সভাপতি নির্মাতা শাহরুখ বিপ্লবের ব্যবস্থাপনায়,ও সাধারণ সম্পাদক অভিনেতা শামস্ নির্ঝর এর উপস্থাপনায় ও সাংঘঠনিক সম্পাদক যুব সংগঠক এবং অভিনয়শিল্পী মোঃ কামালের পরিচালনায়।
বক্তাদের আলোচনায় উঠে আসে দীর্ঘ ২৯ বছর পরে আত্মহত্যার দায় থেকে মুক্ত হয়েছেন সালমান শাহ। তবে এখনো কিছু অনিশ্চয়তা রয়েই যাচ্ছে প্রকৃত বিচারে।
সালমান শাহ স্মৃতি সংসদ (কেন্দ্রীয় কমিটি) সিলেট এর সভাপতি শাহরুখ বিপ্লব বলেন -সালমান শাহর খুনকে দীর্ঘদিন ধরে একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে আত্মহত্যা বলে চালিয়ে আসছিলো তাই প্রকৃত সত্য আড়ালে থেকে গেছে দীর্ঘ ২৯ বছর। খুনিরা নিজেদের দোষ ধামাচাপা দিতে তদন্তে বাধা দিয়েছে বারবার।
উল্লেখ্য গত ২০ অক্টোবর আদালত সালমান শাহর মামলাটি হত্যা মামলা হিসেবে ঘোষণা দিয়ে
সঠিক তদন্তের জন্য রমনা থানাকে নির্দেশ দেন।
সেই সাথে আসামীদের দেশত্যাগের ও নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।কিন্তু আসামিরা দেশে থাকলেও এখন পর্যন্ত কোনো আসামি গ্রেপ্তার হয়নি।
মাত্র ২৭ বছরের জীবনে সালমান শাহ ২৭টি চলচ্চিত্রে অভিনয় করেন—সব কটিই ছিল বাণিজ্যিকভাবে সফল। নব্বইয়ের দশকে দেশের চলচ্চিত্রে রোমান্টিক হিরোর নতুন ধারা শুরু হয় তাঁর হাত ধরে। ‘কেয়ামত থেকে কেয়ামত’, ‘স্বপ্নের ঠিকানা’, ‘অন্তরে অন্তরে’, ‘বিক্ষোভ’, ‘চাওয়া থেকে পাওয়া’, 'আনন্দ অশ্রু' 'মায়ের অধিকার', 'সত্যের মৃত্যু নেই'সহ তাঁর প্রতিটি সিনেমাই বক্স অফিসে হিট সুপার হিট হয়।যা একজন নায়কের জন্য বিরল।
উক্ত বিক্ষোভে সবার দাবি ছিলো আসামিদের দ্রুত গ্রেফতার করে সালমান শাহ হত্যার বিচার নিশ্চিত করে দেশে আইনের শাসন প্রমান করা।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- নারী উদ্দোক্তা কেয়া আহমদ,জাতীয় যুব পুরস্কার প্রাপ্ত মোঃ নজরুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক এম এইচ হাফিজ, সুমন আহমেদ, রোজি বেগম, সুলতানা বেগম, ফৌজিয়া আক্তার, নিলা ইসলাম, লাহিন আহমদ,শাহ আলম ইসলাম, ইফতেহাজ আরাফাত সিয়াম,ফাতেমা জান্নাত সুইটি, তাছরিন আক্তার, জাবেদ আহমেদ, কাওসার আহমদ, ডলি ও প্রমুখ।
এই বিভাগের আরো খবর
-
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও টেকসই জীবিকা উন্নয়নের লক্ষ্যে বরিশালের মেহেন্দিগঞ্জে জলবায়ু সহনশীল আয়বর্ধনমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে...
-
রোকাইয়া,যবিপ্রবি প্রতিনিধি:সারা দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর অংশগ্রহণে আয়োজিত রাজধানীর নভোথিয়েটারে তিন দিনব্যাপী (১২-১৪ সেপ্টেম্বর) জাতীয় পর্যায়ের ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’-এ...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!