- প্রকাশিত: ৩ এপ্রিল ২০২৬ ০৭:২৩ পিএম
মেহেন্দিগঞ্জের আলিমাবাদ ইউনিয়নে ভিজিএফ কার্ডের চাল বিতরণে অনিয়মের অভিযোগ, তোপের মুখে চেয়ারম্যান।
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি:
বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার ১০নং আলিমাবাদ ইউনিয়নে ভিজিএফ কার্ডের চাল বিতরণে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার সকাল আনুমানিক ১১টার সময় ইউনিয়নের মাঝকাজী খেয়াঘাট এলাকার গোডাউন থেকে চাল বিতরণের সময় চাল কম দেওয়াকে কেন্দ্র করে স্থানীয়দের তোপের মুখে পরেন চেয়ারম্যান ইমরান হোসেন বাপ্পি।
স্থানীয়রা গণমাধ্যমকে জানান, ভিজিএফ কার্ডের চাল বিতরণের শুরুতেই ৩০ কেজির পরিবর্তে ২৭কেজি ৭০০ গ্রাম করে চাল দেওয়া হয়েছে। এরপর বিষয়টি নিয়ে কার্ডধারী ও স্থানীয়দের মধ্যে অসন্তোষ সৃষ্টি হলে তারা আপত্তি জানান এবং চেয়ারম্যান বাপ্পির সাথে বাকবিতন্ডায় জড়িয়ে পরেন। পরে চেয়ারম্যান পুনরায় চাল মেপে প্রতি কার্ডে ৩০ কেজির পরিবর্তে ২৯ কেজি করে চাল বিতরণ করেন। আলিমাবাদ ইউনিয়নের জন্য মোট ২২৩টি ভিজিএফ কার্ডের চাল বরাদ্দ ছিল এবং সেই অনুযায়ী চাল বিতরণ করা হয়েছে। চাল কম থাকার বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী অফিসার মো:রিয়াজুর রহমানের সাথে যোগাযোগ করেন স্থানীয়রা। পরে ইউএনও রিয়াজুর রহমানের নির্দেশে স্থানীয়দের সাথে চেয়ারম্যান বাপ্পির সমঝোতা হয়। পরবর্তীতে তার উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশনা অনুযায়ী সমন্বয় করে ২৯ কেজি করে চাল বিতরণ করা হয়েছে বলে জানান চেয়ারম্যান।
এছাড়া, চেয়ারম্যান ইমরান হোসেন বাপ্পির বিরুদ্ধে প্রতি কার্ডধারীর কাছ থেকে ২০০ টাকা করে হাতিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
এবিষয়ে চেয়ারম্যান ইমরান হোসেন বাপ্পি জানান, সঠিকভাবে চাল বিতরণ করা হয়েছে। আর সরকারি নির্দেশনা অনুযায়ী বছরে একবার ২০০ টাকা করে কার্ডধারীদের কাছ থেকে নেওয়া হয়।
তবে স্থানীয়দের অভিযোগ, ভিজিডি, ভিজিএফ কার্ড তৈরি করতেও ইউপি সদস্যদেরকে ৪ থেকে ৫ হাজার টাকা করে দেওয়া হয়েছে। অনেক ক্ষেত্রে টাকা নিয়েও কার্ড না পাওয়ার কথাও জানিয়েছেন ভুক্তভোগীরা। কিছু ভুক্তভোগী দাবি করছেন যে তার নামে ভিজিডি, ভিজিএফ কার্ড হয়েছে কিন্তু সেই ভিজিডি, ভিজিএফ কার্ডের চাল তিনি পায় না,জনপ্রতিনিধিরা অন্য ব্যক্তির মাধ্যমে তুলে নিচ্ছেন। এবিষয়ে মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো: রিয়াজুর রহমান জানান, কোনো প্রকার অনিয়ম ছাড় দেওয়া হবে না, অনিয়মের বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এই বিভাগের আরো খবর
-
আহাদ তালুকদার, আগৈলঝাড়া (বরিশাল)বরিশালের আগৈলঝাড়া উপজেলার চেংগুটিয়া দাখিল মাদ্রাসায় শিক্ষার্থীদের মাঝে অর্ধ-বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ, উপবৃত্তি ও ইউনিফর্ম বিতরণ অনুষ্ঠান...
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি গলাচিপা লঞ্চঘাট এলাকার এক অসহায় মানুষ এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। উলানিয়া এলাকায় গুরুতর অসুস্থ অবস্থায় পড়ে থাকা...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জে মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও প্রতিকার করণীয় বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন এ সভার...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!