- প্রকাশিত: ২ মে ২০২৬ ০৬:৪১ পিএম
মেহেন্দিগঞ্জে টানা বৃষ্টির ফলে ধান কাঁটা নিয়ে উৎকন্ঠায় ইরি চাষিরা।
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি:
বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের বাহাদুরপুর, চানপুর, উলানিয়া, চরএককরিয়া, চরগোপালপুর,আলিমাবাদ ইউনিয়নে টানা বৃষ্টির কারণে ইরি ধান ঘরে তোলা নিয়ে কৃষকের মাঝে চরম উদ্বেগ-উৎকন্ঠায় দেখা দিয়েছে। মেহেন্দিগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নে ব্যাপকভাবে ইরি ধানের চাষ হয়েছে। বিশেষ করে উত্তর চর, চরহোগলা, বাজিৎখা, মাঝেরচর,দাদপুর, তরইলিশা, সেলিমাবাদ,স্বাধীন বাজার, দারোগার চর, চরমহিষা, চরডাইয়া, চরখাগকাটা, শ্রীপুর, বালিয়া, হাসানপুর, রাজাপুর ও সুইচ গেট এলাকায় বেশি চাষাবাদ হয়েছে। কৃষক শাহে আলম ও সুজন হাওলাদার গণমাধ্যমকে জানান, অধিকাংশ ধান ইতোমধ্যে পেঁকে গেছে। কিন্তু কয়েকদিনের টানা বৃষ্টির ফলে জমিতে পানি জমে থাকায় ধান কাঁটা সম্ভব হচ্ছে না। বড় হারভেস্টার মেশিন ব্যবহার করা যাচ্ছে না, আবার শ্রমিক দিয়েও ধান কাটতে হিমশিম খেতে হচ্ছে। তারা আরও বলেন, ধান যদি বেশিদিন জমিতে পড়ে থাকে তাহলে গাছ নুয়ে পড়বে বা মাটির সাথে মিশে যাবে,এতে ফলন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।
স্থানীয় কৃষকদের আশংকা,দ্রুত আবহাওয়া স্বাভাবিক না হলে পাঁকা ধান নষ্ট হয়ে বড় ধরনের ক্ষতির মুখে পড়তে হবে ধান চাষিদের। এবিষয়ে মেহেন্দিগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ চন্দ্র শেখর বসু মুঠোফোনে জানান, আবহাওয়া অধিদপ্তর থেকে টানা বৃষ্টির সম্ভাবনার সংবাদ পেয়ে আমরা সকল চাষিদেরকে বৃষ্টি শুরু হওয়ার আগেই ক্ষেত থেকে ফসল কেটে ঘরে তোলার নির্দেশ দিয়েছি। অনেকে ফসল কেটে নিয়েছে, যাহারা ফসল ঘরে তুলতে পারেনি তাহারাতো ক্ষতিগ্রস্থ হবে, দুই-এক দিনের মধ্যে বৃষ্টি কমে যাবে,বৃষ্টি কমলেই দ্রুত ধান কাটার ব্যবস্থা নেওয়া হবে, নইলে ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে।
এই বিভাগের আরো খবর
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী,প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপা উপজেলার চর কাজল ইউনিয়নে বৃষ্টিতে মাছের ঘের তলিয়ে যাওয়ায় পানি নামাতে স্কুলের মাঠ কেটে ‘ক্যানেল’...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধমূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে| গোপালগঞ্জ ওয়াই ডাব্লিউ সি এ রাইজআপ প্রকল্প-৫ এর আয়োজনে এ...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!