শিরোনামঃ

মেহেন্দিগঞ্জে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চানপুর ও টিটিডিসি স্কুল চ্যাম্পিয়ন

। 


‎মেহেন্দিগঞ্জ প্রতিনিধিঃ 

বরিশালের মেহেন্দিগঞ্জে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উপজেলা ভিত্তিক ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল ৪টায় সরকারি পাতারহাট রসিক চন্দ্র মহাবিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত খেলায় সভাপতিত্ব করেন, মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রিয়াজুর রহমান। প্রধান অতিথি হিসাবে নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি'র অনুপস্থিতিতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক গিয়াস উদ্দিন দিপেন। এছাড়াও উপস্থিত ছিলেন, মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব সিহাব আহাম্মেদ সেলিম, সিনিয়র যুগ্ন-আহবায়ক আসাদুজ্জামান মুক্তা,সহকারী শিক্ষা কর্মকর্তা মোজাম্মেল হক, রবিউল ইসলাম, উত্তর জেলা কৃষক দলের আহবায়ক নলী মোঃ জামাল হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দল আহবায়ক ফকরুল ইসলাম সোহেল, সদস্য সচিব মাসুদুর রহমান মাসুদ রানা, পৌর স্বেচ্ছাসেবক দল আহবায়ক আমিনুল ইসলাম শিপন,মেহেন্দিগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মেঃ ফরিদ উদ্দিন খোকন, সাধারন সম্পাদক মাহবুবুর রহমান মিরণ, উপজেলা ছাত্রদল আহবায়ক শাহাদাত হোসেন সোহাগ সহ স্থানীয় নেতৃবৃন্দ। বালক ও বালিকা দুটি পর্বে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। বালিকা গ্রুপে চানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে সিন্নিরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হন। অপরদিকে বালক গ্রুপে টিটিডিসি সরকারি প্রাথমিক বিদ্যালয় ২-০ গোলে উদয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। মেহেন্দিগঞ্জ উপজেলায় ২০৮টি প্রাথমিক বিদ্যালয় অঞ্চল ভিত্তিক প্রতিযোগিতার মাধ্যমে ৪টি প্রাথমিক বিদ্যালয় উপজেলা পর্যায়ে উঠে আসে। জমজমাট ও প্রতিদ্বন্ধীতাপূর্ণ খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। দুটি ফাইনাল খেলায় রেফারির দায়িত্ব পালন করেন, আমিনুল ইসলাম রবিন ও মোঃ ফখরুল ইসলাম তালুকদার।

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?