- প্রকাশিত: ২ সেপ্টেম্বর ২০২৬ ০১:৪৩ পিএম
মেহেন্দিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে বিএনপি'র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত।
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি:
বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। ১সেপ্টেম্বর মঙ্গলবার বিকাল পাঁচটায় পাতারহাট বন্দরের উত্তর বাজার ঈদগাহ মাঠ থেকে বিএনপি, অঙ্গ, সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে, এই বর্ণাঢ্য র্যালিটি পাতারহাট বন্দরের প্রধান, প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। উপজেলা বিএনপির আহবায়ক গিয়াস উদ্দিন দীপেন এর নেতৃত্বে হাজার হাজার নেতাকর্মীরা বর্ণীল সাঁজে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব শিহাব আহমেদ সেলিম, সিনিয়র যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান মুক্তা,পৌর বিএনপির আহবায়ক রিয়াজ শাহীন লিটন, পৌর বিএনপি'র সদস্য সচিব রিয়াজ উদ্দিন চৌধুরী দিনু মিয়া,বরিশাল উত্তর জেলা যুবদলের আহবায়ক সালাউদ্দিন পিপলু, উত্তর জেলা কৃষক দলের আহবায়ক নলী মোহাম্মদ জামাল হোসেন, উপজেলা যুবদলের আহবায়ক সৈয়দ নাঈম ইসলাম তুহিন, সদস্য সচিব মাজহারুল ইসলাম পারভেজ, পৌর যুবদলের আহবায়ক মামুন মিয়াজী, সদস্য সচিব আমজাদ হোসবরিশাল উত্তর জেলা তাতী দলের আহবায়ক ইউনুসুর রহমান জুবায়ের,উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ফখরুল ইসলাম সোহেল, সদস্য সচিব মাসুদ রানা, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শিপন মিয়া, সদস্য সচিব আমিরুল ইসলাম রবিন, উপজেলা ছাত্রদলের আহবায়ক শাহাদাৎ হোসেন সোহাগ, পৌর ছাত্রদলের আহবায়ক তরিকুল ইসলাম সহ বিএনপির অঙ্গ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। র্যালি শেষে পথসভায় উপজেলা বিএনপির আহবায়ক গিয়াস উদ্দিন দিপেন তার বক্তব্যে বলেন, সকলকে ঐক্যবদ্ধ থেকে বিএনপির হাতকে শক্তিশালী করতে হবে, আগামী দিনে দেশকে উন্নয়নের পথে এগিয়ে নিতে হবে। প্রতিষ্ঠা বার্ষিকী সফল করার জন্য বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান তিনি।
এই বিভাগের আরো খবর
-
গৌরনদী (প্রতিনিধি) বিক্রম আকাশ :সাবেক তথ্য ও সম্প্রচার মন্ত্রী, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদায়) জহির উদ্দিন স্বপন-এমপি বলেছেন, রাজনীতি আমার...
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি “মেধা ও মননে বিকশিত হোক আজকের সমাজ, ভবিষ্যতের পৃথিবী”—এই স্লোগানকে ধারণ করে পটুয়াখালীর গলাচিপায় আবদুল গনি...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!