- প্রকাশিত: ৮ আগস্ট ২০২৬ ০৫:৫২ পিএম
মেহেন্দিগঞ্জ সরকারি আরসি কলেজ শিক্ষকদের সাথে প্রতিমন্ত্রী রাজিব আহসান'র মতবিনিময় সভা।
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি:
সরকারি পাতারহাট রসিক চন্দ্র মহাবিদ্যালয়ের শিক্ষকদের সাথে মতবিনিময় করেন অত্র কলেজের মেধাবী ছাত্র নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি। আজ ৮ আগস্ট শনিবার সকাল-১১.৩০ মিনিটের সময় কলেজ অধ্যক্ষের কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময়ে কলেজের নানাবিধ সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন কলেজের শিক্ষকবৃন্দ। ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইলিয়াস শাহ ফকির বলেন, এই কলেজের সাবেক ছাত্রছাত্রীবৃন্দ আজ দেশের এমপি, মন্ত্রী, সচিব, ব্যবসায়ী ও চাকরিজীবী সহ বিভিন্ন উচ্চ পদমর্যাদায় আসীন রয়েছেন। অথচ শুধুমাত্র সুদৃষ্টির অভাবেই কলেজটি আজ প্রাণহীন হয়ে পরেছে। ছাত্র ও শিক্ষকদের মানসম্মত আবাসন ব্যবস্থা, ছাত্র-ছাত্রীদের ব্যবহৃত কমন রুম, লাইব্রেরি, খেলাধুলার পর্যাপ্ত সামগ্রী না থাকায় কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা নিয়মিত কলেজে আসেন না।এরফলে বেশিরভাগ সময় প্রাণহীন অবস্থায় পড়ে থাকে কলেজ ক্যাম্পাস। বিগত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনী সময়ে কলেজের অচলাবস্থার বিষয়টি নজরে আসে স্থানীয় প্রতিমন্ত্রী রাজিব আহসানের। চলমান অচলাবস্থা থেকে উত্তরণের লক্ষ্যে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও প্রভাষকদের সামগ্রিক বিষয়ে উন্মুক্ত আলোচনা করা হয়েছে। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন,মেহেন্দিগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা মো: রিয়াজুর রহমান, মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক গিয়াস উদ্দিন দিপেন, সদস্য সচিব সিহাব আহামেদ সেলিম, সিনিয়র যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান মুক্তা,পৌর বিএনপির আহবায়ক সৈয়দ রিয়াজ শাহীন লিটন, সদস্য সচিব রিয়াজ উদ্দিন চৌধুরী দিনু মিয়া, ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইলিয়াস শাহ ফকির সহ সরকারি পাতারহাট রসিক চন্দ্র মহাবিদ্যালয়ের সকল শিক্ষকবৃন্দ।
এই বিভাগের আরো খবর
-
উৎসবমুখর পরিবেশ ও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে বরিশালে সম্পন্ন হয়েছে পাঁচ দিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসব। বিশ্বসাহিত্য কেন্দ্রের...
-
দেশে জ্বালানি তেলের নিরবচ্ছিন্ন ও নিরাপদ সরবরাহ নিশ্চিত করতে বেসরকারি খাতে পরিশোধিত জ্বালানি তেল আমদানি, সংরক্ষণ, পরিবহন, বিতরণ ও বিপণনের...
-
বরিশাল সাংবাদিক ফোরাম (বিএসএফ)-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় আগামী এক বছরের জন্য সংগঠনটির নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!