- প্রকাশিত: ৩০ এপ্রিল ২০২৬ ০৭:৫৯ পিএম
মেহেন্দিগঞ্জ পৌর সড়কের বেহাল দশা, কর্দমাক্ত পথচারীরা, জনদূর্ভোগ চরমে।
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি:
বরিশালের মেহেন্দিগঞ্জ পৌরসভার প্রধান প্রধান সড়কের বেহাল দশা, কর্দমাক্ত সড়কে পথচারীদের চরম দূর্ভোগ। সরেজমিনে গিয়ে দেখা গেছে, পৌরসভার প্রাণকেন্দ্র পাতারহাট বন্দরের পাঁচানি ঘাট সড়ক, স্বর্ণকার পট্টি সড়ক, মধ্য বাজার ফলপট্টি সড়কের বেহাল দশা। এসব সড়কে ড্রেনেজ অব্যবস্থাপনার ফলে কাঁদা-মাটি একাকার হয়ে সড়কে জমে আছে। দীর্ঘ বহু বছর যাবত পৌরসভার এসব সড়কে কোনো কাজ বা সংস্কার না হওয়ার ফলে ব্যপক খানাখন্দ সৃষ্টি হয়ে বর্তমানে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। শিক্ষার্থী রুবিনা ইয়াসমিন গণমাধ্যমকে জানান, কলেজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে যখনই পাতারহাট বন্দরের পাঁচানি ঘাট সড়কে আসি তখনই আমাদের পরিহিত পোশাক কর্দমাক্ত হয়ে যায়, এই সড়কের কথা মনে পড়লেই আর কলেজে আসতে ইচ্ছে হয় না। বর্ষা মৌসুমে এই পচা কাদামাটিতে আমার ইউনিফর্ম নষ্ট হয়ে গেছে। পথচলা সোলাইমান হোসেন ক্ষোভ প্রকাশ করে জানান, আমার পৌরসভার প্রকার ট্যাক্স দেই কিন্তু পৌরসভার কোনো নাগরিক সুবিধা পাইনা, রাস্তা-ঘাটের বেহাল দশা, পানি নিস্কাশনে ড্রেনেজ ব্যবস্থা নেই, দীর্ঘদিন যাবত সড়কের করুণ অবস্থা, শিক্ষার্থী সহ জনগণের চরম দূর্ভোগ,পৌরসভার নাগরিক সুবিধা থেকে বঞ্চিত জনগণ, আমরা এমন পৌরসভা চাই না। এবিষয়ে পৌরসভার প্রশাসক উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রিয়াজুর রহমান জানান, ইতিমধ্যেই পৌরসভার কয়েকটি সড়কের টেন্ডার হয়েছে, কাজ দ্রুত সময়ের মধ্যে শুরু হলে জনদূর্ভোগ কমে যাবে।
এই বিভাগের আরো খবর
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী,প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপা উপজেলার চর কাজল ইউনিয়নে বৃষ্টিতে মাছের ঘের তলিয়ে যাওয়ায় পানি নামাতে স্কুলের মাঠ কেটে ‘ক্যানেল’...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধমূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে| গোপালগঞ্জ ওয়াই ডাব্লিউ সি এ রাইজআপ প্রকল্প-৫ এর আয়োজনে এ...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!