- প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ০২:১৫ পিএম
মেহেন্দীগঞ্জ উপজেলা পর্যায়ের মানব পাচার প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়
মেহেন্দীগঞ্জ উপজেলা পর্যায়ের মানব পাচার প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয় আজ সকাল ১১ টায় উপজেলা সভা কক্ষে। মানব পাচার প্রতিরোধ কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার জনাব রিয়াজুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কমিটির সরকারী কর্মকর্তাসহ অন্যান্য সদস্যগণ অংশগ্রহণ করেন। সভায় মেহেন্দীগঞ্জ উপজেলায় শিশু পাচার প্রতিরোধ বিষয়ে কর্মরত উন্নয়ন সংগঠন রূপান্তর তাদের কার্যক্রম এবং অগ্রগতি বিষয়ে আলোকপাত করেন। এছাড়াও প্রকল্প কর্মএলাকার শিশু সুরক্ষা কমিটির পক্ষে চরএককারিয়া ইউনয়ন চেয়ারম্যান ও উলানিয়া ইউনয়ন প্রশাসক স্ব স্ব ইউনয়নের বিগত কর্মসূচি উপস্থাপন করেন। সভায় উপজেলা পর্যায়ের সরকারী কর্মকর্তগন এ ধরনের কাযৃক্রমের সফলতার জন্য সচেতনতামূলক কর্মসুচির প্রয়োজন বলে অভিমত ব্রাক্ত করেন। এবং স্ব স্ব কাজের পরিসীমা থেকে প্রচারাভিযান পরিচালনা করবেন বলে জানান। পাশাপাশি আগামী মাসের মধ্যে ১ টি স্কুলে উপজেলা নির্বাহী মহোদয়ের উপস্থিতিতে স্কুল ক্যাম্পেইন কার্যক্রম বাস্তবায়ন করার সিদ্বান্ত হয়্। সভায় বক্তব্য দেন প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জনাব মো. মইনুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জনাব মো. মজিউদ্দিন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব মো. মিজানুর রহমান এবং প্রেস ক্লাব সভাপতি জনাব মো. আব্দুর রাজ্জাক। সভায় স্বাগত বক্তব্য দেন কমিটির সদস্য সচিব ও উপজেলা সমাজ সেবা কর্মকর্তা জনাব খো: শরিফা আক্তার।
বার্তা প্রেরক
এই বিভাগের আরো খবর
-
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি ॥ তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন এমপি বলেছেন, একটা মানব শিশুকে যেভাবে আমরা লালন-পালন করি,...
-
নলছিটি প্রতিনিধিঃ ঝালকাঠির নলছিটিতে উপজেলা পরিষদের অভ্যন্তরস্থ মিনি শিশু পার্কের সংস্কার কাজের উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা বিজ্ঞ ম্যাজিষ্ট্রেট...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!