- প্রকাশিত: ২০ জানুয়ারি ২০২৬ ১১:০১ এএম
মেঘনা নদীতে নৌকা থেকে যুবকের গ/লা/কা/টা লা/শ উদ্ধার
বরিশালের হিজলা উপজেলার মেঘনার শাখা নদীর তীরে ইঞ্জিল চালিত নৌকা থেকে সারা শরীর কুপিয়ে জখম করা অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ হিজলা।
সোমবার বিকেলে মেঘনার শাখা নদী, উপজেলার বড়জেলিয়া ইউনিয়নের বাহেরচর গ্রামের আজিজ শিকদারের মাজঘাট এর নিকট হইতে লাশ উদ্ধার করা হয়।
হিজলা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ (পরিদর্শক) গৌতম চন্দ্র মন্ডল বলেন, ভোর রাত আনুমানিক তিনটার দিকে স্থানীয়দের কাছ থেকে খবর পায় নদীর তীরে বেড়ানো নৌকায় রক্তাক্ত যুবকের লাশ পড়ে আছে।
সংবাদ পাওয়া মাত্র নৌ পুলিশের এসআই আশরাফের নেতৃত্বে একটি পুলিশ দল ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। এরপর মৃতদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেছেন।
নৌ পুলিশ ইনচার্জ গৌতম চন্দ্র মন্ডল জানান সিআইডির ক্রাইমসিন একটি টিম ঘটনাস্থলে এসেছে। কিন্তু এখনো অজ্ঞত যুবকের পরিচয় সনাক্ত করতে পারেনি। স্থানীয়রা বলছেন অজ্ঞাতু যুবক কোথা থেকে এসেছে কারা কুপিয়ে এমন জঘন্যতম কাজ করেছে তারা কিছুই জানেনি।
স্থানীয় এক জেলে যুবককে রক্তাক্ত অবস্থায় দেখতে পেয়ে অজ্ঞান হয়ে যায়। তিনি কিছুই বলতে পারেননি। প্রত্যক্ষদর্শী জালাল রাঢ়ী জানান রাত আনুমানিক সাড়ে ১২ টায় ছেলেকে নিয়ে মাছ শিকার করে নদীর ঘাটে ফিরছি।
এ সময় দেখি নদী বাদে বালুর বস্তার উপর সারা শরীরে রক্তাক্ত এক লোক বসে আছে। এমনকি গলাকাটা দিয়ে প্রচন্ড বেগে রক্ত ঝরছে। এরপর কি হয়েছে তা আমার জানা নেই।
তবে নদীর কিনারে বসবাসরত স্থানীয়রা জানিয়েছে রাতে একটি স্প্রিট বোর্ডের শব্দ শুনেছেন এর বেশি কিছু না।
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
-
আব্দুল্লাহ জেলা প্রতিনিধিঃযশোরের শার্শা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সন্তান আবু হুরাইরা সাবিত মিশরের ঐতিহ্যবাহী ও বিশ্বখ্যাত আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!