- প্রকাশিত: ২৪ জুলাই ২০২৬ ০৮:৩৪ এএম
মেডেল অব মেরিট অ্যাওয়ার্ড পেলেন যবিপ্রবির মোঃ আব্দুল ওয়াহেদ
যবিপ্রবি প্রতিনিধি:
বাংলাদেশ স্কাউটসের সর্বোচ্চ সম্মাননাগুলোর অন্যতম ‘মেডেল অব মেরিট’ অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) রোভার স্কাউট গ্রুপের ইউনিট লিডার ও সম্পাদক মোঃ আব্দুল ওয়াহেদ।
বাংলাদেশ স্কাউটসের আহবায়ক মোঃ এহসানুল হক ও সদস্য সচিব মীর মাহবুবুর রহমান (স্নিগ্ধ) স্বাক্ষরিত এক সম্মাননাপত্রে এ তথ্য জানা যায়।
সম্মাননাপত্রে উল্লেখ করা হয়, স্কাউট আন্দোলনের সার্বিক উন্নয়ন ও সম্প্রসারণে মোঃ আব্দুল ওয়াহেদের ব্যক্তিগত প্রয়াস এবং অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁকে বাংলাদেশ স্কাউটসের ‘মেডেল অব মেরিট’ অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে।
এই অর্জনে মোঃ আব্দুল ওয়াহেদ বলেন, "এই অ্যাওয়ার্ড পাওয়ায় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট আরো এক ধাপ এগিয়ে গেলো। মাননীয় উপাচার্য মহোদয়, উপ-উপাচার্য মহোদয় ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহায়তায় আগামীতেও আমরা দেশ গঠনে ও বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে কাজ করে যাব এবং একটি সুন্দর স্কাউট দল আমরা বিশ্ববিদ্যালয়কে উপহার দেবো। আমার এই অ্যাওয়ার্ড প্রাপ্তিতে আমাদের রোভার স্কাউটের ছেলে মেয়েরা আরো বেশি উৎসাহিত হবে বলে আশা রাখছি।"
বর্তমানে মোঃ আব্দুল ওয়াহেদ যবিপ্রবির শরীর চর্চা ও শিক্ষা দপ্তরের সহকারী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।
এই বিভাগের আরো খবর
-
নিজস্ব প্রতিবেদক , গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ধর্ষণের শিকার নারীর সঙ্গে দেখা শারীরিক খোঁজ খবর নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...
-
যবিপ্রবি প্রতিনিধিযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে বার্ষিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস (ছাত্র-ছাত্রী)...
-
সোহাগ হাওলাদার,বরগুনাঃবরগুনায় আদালতে জামিন নামঞ্জুর হওয়ায় এজলাস কক্ষে উত্তেজিত হয়ে হামলা চালায় এক আসামি। এতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!