- প্রকাশিত: ৭ জুন ২০২৬ ০৪:৪৩ পিএম
মাসিক স্বাস্থ্য নিয়ে বরিশালে উন্মুক্ত সংলাপ ও প্রশ্নোত্তর সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
মাসিক স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বৃদ্ধি ও প্রচলিত ভুল ধারণা দূর করার লক্ষ্যে বরিশালে “মাসিক স্বাস্থ্য: উন্মুক্ত সংলাপ ও ইন্টারঅ্যাকটিভ প্রশ্নোত্তর পর্ব” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
ইয়ুথ শেয়ার-নেট প্রকল্পের আওতায় “স্থানীয় যুব ও SRHR নেটওয়ার্ক গঠন কার্যক্রম”-এর অংশ হিসেবে রেডঅরেঞ্জের আয়োজনে, এমপ্লিফাই চেঞ্জের সহযোগিতায় এবং এ্যাসোসিয়েশনস অব ভলান্টারি অ্যাকশনস ফর সোসাইটি (আভাস)-এর বাস্তবায়নে রবিবার (৭ জুন) আভাস ট্রেনিং সেন্টারে এ সভার আয়োজন করা হয়।
সভায় মাসিক স্বাস্থ্য, পুষ্টি, স্বাস্থ্যবিধি, সামাজিক দৃষ্টিভঙ্গি এবং যুব সমাজের ভূমিকা নিয়ে উন্মুক্ত আলোচনা ও প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন প্যানেল সদস্যরা। তারা বৈজ্ঞানিক তথ্য ও বাস্তব অভিজ্ঞতার আলোকে মাসিক স্বাস্থ্য বিষয়ে সঠিক ধারণা তুলে ধরেন।
অনুষ্ঠানে “মাসিক স্বাস্থ্য ও পুষ্টি কর্নার” স্থাপন করা হয়। সেখানে মাসিককালীন সময়ে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ও পুষ্টির গুরুত্ব তুলে ধরে ডাল, ডিম, সবুজ শাকসবজি, আলু, খেজুর, কালোজিরাসহ আয়রন ও পুষ্টিসমৃদ্ধ খাদ্যসামগ্রী প্রদর্শন করা হয়। পাশাপাশি আয়রন, ভিটামিন, ফলেট ও প্রোটিনসমৃদ্ধ খাবারের উপকারিতা এবং মাসিকের সময় সুষম খাদ্য গ্রহণের প্রয়োজনীয়তা সম্পর্কে তথ্য দেওয়া হয়।
সভায় শুভেচ্ছা বক্তব্য দেন আভাসের ডিরেক্টর অ্যাডভোকেসি ও কমিউনিকেশন মোঃ শহিদুল ইসলাম। তিনি বলেন, “মাসিক স্বাস্থ্য কোনো লজ্জার বিষয় নয়; এটি একটি স্বাভাবিক ও গুরুত্বপূর্ণ স্বাস্থ্যগত বিষয়। এ নিয়ে খোলামেলা আলোচনা এবং সঠিক তথ্যের প্রসার একটি স্বাস্থ্যবান্ধব ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক মেহবুব মোর্শেদ। তিনি কিশোর-কিশোরী ও যুবদের মধ্যে মাসিক স্বাস্থ্য সম্পর্কিত সচেতনতা বৃদ্ধির গুরুত্ব তুলে ধরে এ ধরনের উদ্যোগকে সময়োপযোগী ও প্রয়োজনীয় বলে উল্লেখ করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন শুভ সংগঠনের নির্বাহী পরিচালক হাসিনা বেগম নিলা, রুপাতলি জাগুয়া কলেজের অধ্যাপক মোঃ গিয়াস উদ্দিন,ডাঃ তানজিলা তাজিন, মেডিকেল অফিসার, মা ও শিশু কল্যাণ কেন্দ্র, বিভিন্ন কমিউনিটি ও যুব সংগঠনের প্রতিনিধি, স্কুল-কলেজের শিক্ষার্থী, সাংবাদিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আভাসের এসআরএইচআর ফোকাল মোঃ আলি আহসান অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতা ও ব্যবস্থাপনায় সক্রিয় ভূমিকা পালন করেন।
সভা শেষে অংশগ্রহণকারীরা মাসিক স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বৃদ্ধি, ইতিবাচক সামাজিক পরিবেশ তৈরি এবং যুব নেতৃত্ব বিকাশে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) আইসিটি সেল এর পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই)...
-
নিজস্ব প্রতিবেদক, ভোলা:ভোলার বোরহানউদ্দিনের সাচরা ইউনিয়নে জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে একই পরিবারের সদস্যদের ওপর সংঘবদ্ধ হামলার অভিযোগ উঠেছে। এ...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!