শিরোনামঃ

মান্তা সম্প্রদায়ের পাশে দাঁড়িয়েছে আবিস্কার



সুবিধাবঞ্চিত মান্তা সম্প্রদায়ের অসহায়  মানুষের পাশে দাঁড়িয়েছে জাতীয় যুব পুরস্কার পাওয়া স্বেচ্ছাসেবী সংগঠন আবিস্কার। বরিশাল সদর উপজেলার মান্তা সম্প্রদায়ের মাঝে শীতবস্ত্র ও কম্বল বিতরণ করেছে সংগঠনটি। সংগঠনটির সভাপতি রীতা জেসমিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত থেকে মান্তা পরিবারের নারী, পুরুষ ও শিশুদের মাঝে শীতের কম্বল তুলে দেন আবিস্কারের প্রতিষ্ঠাতা ও পরামর্শক আবু বকর ছিদ্দিক সোহেল। সংগঠনটির সাধারণ সম্পাদক সাইদুর রহমান পান্থ বলেন, সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোই তাদের মূল লক্ষ্য। মান্তা সম্প্রদায় দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক ও অর্থনৈতিক বৈষম্যের শিকার। শীত মৌসুমে তাদের দুর্ভোগ আরও বেড়ে যায়। বিষয়টি বিবেচনায় নিয়ে সংগঠনটি এ উদ্যোগ গ্রহণ করে।

কম্বল পেয়ে উপকারভোগীরা আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, শীতের রাতে এই সহায়তা তাদের জন্য অনেক বড় প্রাপ্তি। সংগঠন আবিস্কারের সভাপতি রীতা জেসমিন ও প্রতিষ্ঠাতা আবু বক্কর সিদ্দিক সোহেল বলেন, মানবিক কার্যক্রমের অংশ হিসেবে ভবিষ্যতেও শিক্ষা, স্বাস্থ্য ও দুর্যোগকালীন সহায়তাসহ বিভিন্ন উদ্যোগ অব্যাহত থাকবে। সমাজের বিত্তবান ও সচেতন নাগরিকদেরও তারা এমন মানবিক কর্মকাণ্ডে এগিয়ে আসার আহ্বান জানান। এসময় আরো উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবী সংগঠন দি অডেশাস এর সাকিব উল হক ও আবিস্কারের সদস্যরা।

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?