- প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০২৫ ০৪:৪১ পিএম
"মানবাধিকার, আমাদের প্রতিদিনের অপরিহার্য বিষয়" এই প্রতিপাদ্য নিয়ে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উদযাপন
"মানবাধিকার, আমাদের প্রতিদিনের অপরিহার্য বিষয়" এই প্রতিপাদ্য নিয়ে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উদযাপন উপলক্ষে সম্মিলিত আন্তর্জাতিক মানবাধিকার দিবস উদযাপন পর্ষদ বরিশাল আজ ১০ ডিসেম্বর ২০২৫ সকাল ১০ টায় নগরীর অশ্বিনী কুমার হল চত্ত্বরে আয়োজন করে সমাবেশ ও মানববন্ধন।
বাংলাদেশ মহিলা পরিষদ বরিশাল জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি ও সচেতন নাগরিক কমিটি (সনাক)'র সাবেক সভাপতি প্রফেসর শাহ সাজেদা’র সভাপতিত্ত্বে অনুষ্ঠিত সমাবেশ ও মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য উপস্থাপন করেন বাংলাদেশ মহিলা পরিষদ বরিশাল জেলা শাখার সাধারণ সম্পাদক প্রবীন নারী নেত্রি পুষ্প চক্রবর্তী, উন্নয়ন সংগঠন এস ইউ ভি ও নির্বাহী পরিচালক হাসিনা বেগম নীলা, অধ্যাপক আমিনুর রহমান খোকন, ব্লাস্ট প্রতিনিধি এ্যাড. সাহিদা আক্তার, এ্যাড. সুভাষ দাস, উন্নয়ন সংস্থা আভাস’র প্রতিনিধি কান্তা দে, নাগরিক উদ্যোগ’র প্রতিনিধি সহ প্রমুখ। মানববন্ধন সমাবেশ সঞ্চালনা করেন মানবাধিকার জোট বরিশাল’র সদস্য সচিব শুভংকর চক্রবর্তী।
সমাবেশ ও মানববন্ধনে বক্তারা বলেন, মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে আমাদের সকলকে ঘুরে দাড়াতে হবে। অর্থনৈতিক দুর্বলতার কারণে পারিবারিক সহিংসতা বাড়ছে। সবার জন্য মানবাধিকার প্রতিষ্ঠা হোক এই সময়ে আমাদের সকলের প্রত্যয়। সমাবেশে বক্তারা নারী ও শিশুর প্রতি সহিংসতা বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
উক্ত সমাবেশ ও মানববন্ধনে সমন্বিত সমাজ উন্নয়ন সংস্থা (আইসিডিএ)'র কর্মকর্তা-কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
সবশেষে সভাপতি উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।
এই বিভাগের আরো খবর
-
প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, বিদ্যালয়ের সেবার ঘাটতি চিহ্নিতকরণ ও তা সমাধানে বরিশালের উজিরপুরে অনুষ্ঠিত হয়েছে ইন্টারফেইস মিটিং। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সরকারি...
-
নিজস্ব প্রতিবেদক , গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ধর্ষণের শিকার নারীর সঙ্গে দেখা শারীরিক খোঁজ খবর নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...
-
যবিপ্রবি প্রতিনিধিযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে বার্ষিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস (ছাত্র-ছাত্রী)...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!