- প্রকাশিত: ১৬ ডিসেম্বর ২০২৫ ০৪:৪৫ পিএম
মাইক্রোবাসের পেছনে কাভার্ড ভ্যানের ধাক্কা আহত-৮
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি ॥ মহাসড়কের পাশে থেমে থাকা মাইক্রোবাসের পেছনে নিয়ন্ত্রণহীন কাভার্ড ভ্যানের ধাক্কায় নারী ও শিশু সহ কমপক্ষে ৮ জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুর সাড়ে বারটার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী উপজেলার মাহিলাড়া এলাকায় এ দূর্ঘটনা ঘটে। গৌরনদী ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার মো. বিপুল হোসেন জানিয়েছেন-খবরপেয়ে আহতদের উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত আট জনই মাইক্রোবাসের যাত্রী এবং তারা সকলেই বাকেরগঞ্জ উপজেলার বাসিন্দা। গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. শামীম শেখ জানিয়েছেন-মহাসড়কের মাহিলাড়া ডিগ্রি কলেজের সামনে থামানো একটি মাইক্রোবাসের পেছনে কাভার্ড ভ্যানটি ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসটি দুমরেমুচরে যায় এবং কয়েকজন আহত হয়। তিনি আরও জানিয়েছেন-দূর্ঘটনা কবলিত মাইক্রো ও কাভার্ড ভ্যান জব্দ করার পাশাপাশি পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়া চলছে।
এই বিভাগের আরো খবর
-
প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, বিদ্যালয়ের সেবার ঘাটতি চিহ্নিতকরণ ও তা সমাধানে বরিশালের উজিরপুরে অনুষ্ঠিত হয়েছে ইন্টারফেইস মিটিং। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সরকারি...
-
নিজস্ব প্রতিবেদক , গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ধর্ষণের শিকার নারীর সঙ্গে দেখা শারীরিক খোঁজ খবর নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...
-
যবিপ্রবি প্রতিনিধিযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে বার্ষিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস (ছাত্র-ছাত্রী)...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!