- প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০২৫ ১১:১৩ পিএম
মাদকের টাকার জন্য বাবাকে মারধর, আত্মরক্ষায় ছুরিকাঘাতে প্রাণ গেল একমাত্র সন্তানের
সোহাগ হাওলাদার, বরগুনা:
বরগুনার তালতলী উপজেলায় মাদকের টাকার দাবিকে কেন্দ্র করে বাবাকে মারধরের ঘটনায় আত্মরক্ষার্থে বাবার ছুরিকাঘাতে একমাত্র ছেলে শফিক হাওলাদারের (২৮) মৃত্যু হয়েছে।
সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে উপজেলার সোনাকাটা ইউনিয়নের ফকিরহাট এলাকার ইদুপাড়া গ্রামে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।
নিহত শফিক হাওলাদার, স্থানীয় ঝালমুড়ি বিক্রেতা হারুন হাওলাদারের একমাত্র সন্তান। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সফিক দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। তাকে স্বাভাবিক জীবনে ফেরাতে পরিবারের পক্ষ থেকে তিন দফা মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে (রিহ্যাব) পাঠানো হয়। তবে তাতে কোনো ইতিবাচক পরিবর্তন আসেনি।
মাদক সংক্রান্ত মামলায় কারাভোগ শেষে চলতি মাসের ১০ ডিসেম্বর তিনি বাড়িতে ফেরেন। এরপর থেকেই নিয়মিত মাদকের টাকা দাবি করে বাবা-মায়ের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাতে থাকেন বলে অভিযোগ পরিবারের। সোমবার দুপুরেও বাবার কাছে মাদকের টাকা দাবি করেন শফিক। টাকা দিতে অস্বীকৃতি জানালে তিনি ক্ষিপ্ত হয়ে বাবাকে মারধর শুরু করেন। একপর্যায়ে আত্মরক্ষার্থে ঝালমুড়ি বিক্রির কাজে ব্যবহৃত কাঁচা মরিচ কাটার একটি ছুরি দিয়ে ছেলের পিঠে আঘাত করেন হারুন হাওলাদার। এতে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই শফিকের মৃত্যু হয়। ঘটনার পর অভিযুক্ত বাবা হারুন হাওলাদার এলাকা ছেড়ে পালিয়ে যান।
এ ঘটনায় একমাত্র সন্তানকে হারিয়ে শোকে মুহ্যমান নিহতের মা রাসেদা বেগম বলেন, “ও আমাদের একমাত্র সন্তান ছিল। নেশার কারণে নিজের জীবনটা ধ্বংস করে ফেলেছে। তিনবার রিহ্যাবে পাঠিয়েছি, জেলও খেটেছে—কিন্তু কিছুতেই বদলায়নি। জেল থেকে ফিরে এসে টাকার জন্য আমাদের ওপর নির্যাতন করত। আজ সব শেষ হয়ে গেল।”
এ বিষয়ে তালতলী থানার ওসি (তদন্ত) শরিফুল ইসলাম জানান, প্রাথমিকভাবে মাদকের টাকার বিষয়টি নিয়ে পারিবারিক কলহ থেকেই এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। অভিযুক্ত বাবাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
এই বিভাগের আরো খবর
-
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও টেকসই জীবিকা উন্নয়নের লক্ষ্যে বরিশালের মেহেন্দিগঞ্জে জলবায়ু সহনশীল আয়বর্ধনমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে...
-
রোকাইয়া,যবিপ্রবি প্রতিনিধি:সারা দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর অংশগ্রহণে আয়োজিত রাজধানীর নভোথিয়েটারে তিন দিনব্যাপী (১২-১৪ সেপ্টেম্বর) জাতীয় পর্যায়ের ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’-এ...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!