- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২৬ ০৭:১৬ পিএম
মাদক ও কিশোর অপরাধকে লাল কার্ড, মানবিক মানুষ হওয়ার শপথ
মাদক, কিশোর অপরাধ ও স্মার্টফোনের অপব্যবহার থেকে নিজেদের বিরত রাখার পাশাপাশি দেশপ্রেম, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ হতে শপথ নিয়েছে কুমিল্লার চান্দিনা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় মাদক, কিশোর অপরাধ ও স্মার্টফোনের অপব্যবহারকে ‘না’ জানিয়ে লাল কার্ড প্রদর্শন করে তারা।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) চান্দিনা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের হলরুমে স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘের উদ্যোগে সচেতনতামূলক আলোচনা সভা ও দেশপ্রেমের শপথ অনুষ্ঠানে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিখিল চন্দ্র ভৌমিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চান্দিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূরুজ্জামান, লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এম এস আই ফরিদ ভূইয়া।
এসময় উপস্থিত ছিলেন চান্দিনা শাখার সহ-সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান, প্রচার সম্পাদক শাকিল রানা, অর্থ সম্পাদক নাবিল, কুমিল্লা মহানগর শাখার অর্থ সম্পাদক আকিব হাসান, প্রচার সম্পাদক সালমান সাজিল, পরিকল্পনা বিষয়ক সম্পাদক সোলেয়মান সিয়াম, সদস্য যোবায়ের, আরমান, ইরফান, নাঈম, রাকিব প্রমুখ।
পরে প্রধান অতিথি মোহাম্মদ আশরাফুল হক শিক্ষার্থীদের মাদক, কিশোর অপরাধ ও স্মার্টফোনের অপব্যবহার থেকে দূরে থেকে দেশপ্রেম ও নৈতিকতায় উজ্জীবিত হয়ে গড়ে ওঠার শপথ পাঠ করান। এ সময় শিক্ষার্থীরা লাল কার্ড প্রদর্শন করে অপরাধ ও মাদককে ‘না’ জানায়।
লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল বলেন, শিক্ষার্থীদের টিফিনের টাকা বাঁচিয়ে গড়ে ওঠা সংগঠনটি ১৫ বছর ধরে দেশের ৬৪ জেলায় সামাজিক সচেতনতা তৈরিতে কাজ করছে। এ পর্যন্ত প্রায় ৪৬ লাখ শিক্ষার্থীকে বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রমে সম্পৃক্ত করা হয়েছে।
এই বিভাগের আরো খবর
-
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও টেকসই জীবিকা উন্নয়নের লক্ষ্যে বরিশালের মেহেন্দিগঞ্জে জলবায়ু সহনশীল আয়বর্ধনমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে...
-
রোকাইয়া,যবিপ্রবি প্রতিনিধি:সারা দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর অংশগ্রহণে আয়োজিত রাজধানীর নভোথিয়েটারে তিন দিনব্যাপী (১২-১৪ সেপ্টেম্বর) জাতীয় পর্যায়ের ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’-এ...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!