- প্রকাশিত: ৬ আগস্ট ২০২৫ ০৫:৩২ পিএম
কুয়াকাটায় সমুদ্রে গোসলে নেমে নিখোঁজের ৩ ঘন্টা পর কিশোরের লাশ উদ্ধার।
হোসাইন আমির,কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি:
কুয়াকাটা সমুদ্রসৈকতে গোসলে নেমে ঢেউয়ের তোড়ে সাঁতার না জানা মিয়া সামাদ সিদ্দকী (১৭) নামে খুলনার এক কিশোর নিখোঁজের ৩ ঘটনা পর লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
মঙ্গলবার (৬ আগস্ট) বেলা ১১টার দিকে কুয়াকাটা সৈকতের জিরো পয়েন্ট এলাকায় গোসলে নেমে এ ঘটনা ঘটে।
সামাদ খুলনার খালিশপুর এলাকার বাসিন্দা। সে খুলনা থেকে আসা সাতজনের পর্যটক দলের একজন। দলটি সোমবার কুয়াকাটায় এসে একটি আবাসিক হোটেলে ওঠে। মঙ্গলবার সকালে তাদের মধ্যে পাঁচজন সৈকতে গোসলে নামলে সাঁতার না জানা সামাদ ঢেউয়ের তোড়ে সাগরে তলিয়ে যায়।
সামাদের সঙ্গীরা ঢেউয়ের সঙ্গে লড়াই করে তীরে উঠলেও সামাদ আর ফিরতে পারেনি।
তবে এ সময় সমুদ্র শান্ত ছিল।
স্থানীয় জনতা, নৌ পুলিশ, ট্যুরিস্ট পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার অভিযান চালিয়ে নিহতের লাশ উদ্ধার করেছে
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা বলেন, ছেলেটি পানিতে হাত উঁচিয়ে সাহায্য চাইছিল। আমরা দৌড়ে এগোনোর আগেই সে তলিয়ে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুয়াকাটা নৌ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মোঃ মনিরুজ্জামান বলেন, আমরা নিখোঁজ কিশোরকে ৩ ঘন্টা উদ্ধারে অভিযান চালিয়ে নিহতের লাশ পাওয়া গেছে।
নিখোঁজ সামাদের সঙ্গী সেলিম রেজা কান্নাভেজা কন্ঠে বলেন , আমরা একসঙ্গে ঘুরতে এসে এভাবে একজনকে হারিয়ে ফেলবো ভাবিনি। ওর পরিবারকে কি উত্তর দেব সে ভাষা নেই।
এদিকে শেষ খবর পাওয়া পর্যন্ত কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ, নৌ পুলিশ এবং ফায়ার সার্ভিসের সদস্যদের সাথে স্থানীয় উদ্ধারকর্মীরা কুয়াকাটা সৈকতের নিখোঁজ হওয়া সেই জিরো পয়েন্ট এবং এর আশেপাশের এলাকায় উদ্ধার তৎপরতা চালিয়ে অবশেষে উদ্ধার করে সক্ষম হয়েছে সামাদের লাশ।
এ ব্যাপারে কুয়াকাটা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওসি বিকাশ মন্ডল বলেন সমুদ্রে নিখোঁজ হওয়া কিশোরের লাশ উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে কর্তব্যরত ডাক্তার মৃত্যু ঘোষণা করেছে পরিবারকে খবর দিয়েছি তারা আসলে আইন আনুক ব্যবস্থা নিয়ে লাশ হস্তান্তর করা হবে ###
এই বিভাগের আরো খবর
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : প্রয়াত বিএনপির সাবেক চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে গোপালগঞ্জে আলোচনা সভা...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ১০জন আহত হয়েছে।শুক্রবার (১৪ আগস্ট)...
-
একটি দেশের অর্থনৈতিক পুনর্গঠন শুধু সরকারের নীতিনির্ধারণের ওপর নির্ভর করে না; সেই নীতি কতটা দ্রুত ও কার্যকরভাবে বাস্তবায়িত হচ্ছে, তার...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!