- প্রকাশিত: ২৩ জুলাই ২০২৫ ১১:৫১ এএম
কুড়িগ্রামে ১৫ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার
রিয়াজুল হক সাগর, রংপুর ।
কুড়িগ্রামের নাগেশ্বরীতে ১৫ কেজি গাঁজাসহ মোছাঃ শিউলী বেগম (৩৮) নামে এক নারী মাদক কারবারিকে হাতেনাতে গ্রেফতার করেছে জেলা পুলিশ।
বুধবার (২৩ জুলাই ২০২৫) সকাল ৬টা ১৫ মিনিটের দিকে নাগেশ্বরী থানার হাসনাবাদ ইউনিয়নের চচলারপাড় এলাকার নিজ বসতবাড়ি থেকে তাকে আটক করে পুলিশের একটি চৌকস টিম।
নাগেশ্বরী থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোরে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে পুলিশ। অভিযানে শিউলীর বাড়িতে তল্লাশি চালিয়ে ১৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে তাকে ঘটনাস্থল থেকেই গ্রেফতার করা হয়।
এ ঘটনায় গ্রেফতারকৃত শিউলী বেগমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজুর প্রক্রিয়া চলছে।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও ওসি ডিবি মো. বজলার রহমান বলেন, “গ্রেফতারকৃত শিউলী বেগম দীর্ঘদিন ধরে নাগেশ্বরীর বিভিন্ন এলাকায় গাঁজা বিক্রির সঙ্গে জড়িত ছিল বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। তার সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।”
তিনি আরও জানান, “মাদকের বিরুদ্ধে কুড়িগ্রাম জেলা পুলিশের চলমান অভিযান আরও জোরদার করা হবে। সমাজ থেকে মাদক নির্মূল করতে পুলিশ বদ্ধপরিকর।
এই বিভাগের আরো খবর
-
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও টেকসই জীবিকা উন্নয়নের লক্ষ্যে বরিশালের মেহেন্দিগঞ্জে জলবায়ু সহনশীল আয়বর্ধনমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে...
-
রোকাইয়া,যবিপ্রবি প্রতিনিধি:সারা দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর অংশগ্রহণে আয়োজিত রাজধানীর নভোথিয়েটারে তিন দিনব্যাপী (১২-১৪ সেপ্টেম্বর) জাতীয় পর্যায়ের ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’-এ...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!