- প্রকাশিত: ৮ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:২০ পিএম
কুমিল্লা'য় যৌথবাহিনীর অভিযানে ফেরিঘাটে মিলল অস্ত্র- গোলাবারুদ
আব্দুল্লাহ আল মানছুর,
কুমিল্লা জেলা প্রতিনিধি:
কুমিল্লার তিতাস উপজেলার মজিদপুর ইউনিয়নের মোহনপুর ফেরিঘাট এলাকায় যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।
রবিবার(৮ ফেব্রুয়ারী) গভীর রাতে মোহনপুর ফেরিঘাট সংলগ্ন ব্রিজের পাশে অস্ত্রের একটি চালান যাওয়ার গোপন তথ্য আসে তিতাস ক্যাম্প সেনাবাহিনীর সদস্যের নিকট।
অস্ত্র ফেরিঘাট থেকে নদী পথে অন্যত্র যাওয়ার পূর্বে যৌথবাহিনী সেখানে অভিযান চালায়। অভিযান পরিচালনাকালীন সময় কোন আসামিকে আটক করতে পারেনি যৌথবাহিনী।
যৌথবাহিনীর সদস্যরা প্রাথমিক ধারনা করছে- উদ্ধারকৃত অস্ত্র গোলাবারুদের চালানটি মেঘনা নদী হয়ে তিতাস এলাকায় প্রবেশ করে, আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনের পরিবেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে অপরাধীরা অস্ত্রের চালান মজুদ রাখার জন্য ফেরিঘাট হয়ে অন্যত্র নিবে।
ফেরিঘাট এলাকায় ৫টি ইস্টান গান, ৪টিটি থানা লুডের কার্তুজ, ৩টি তাজা পিস্তলের অ্যামুনিশন,৮টি পিস্তলের খালি অ্যামুনিশন,১টি পিস্তলের ফায়ারিং পিন যৌথবাহিনীর অভিযানে উদ্ধার করা হয়।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীনসহ অস্ত্র চালানের সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে বলে সংশ্লিষ্ট বাহিনীর সদস্যরা জানান।
এই বিভাগের আরো খবর
-
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও টেকসই জীবিকা উন্নয়নের লক্ষ্যে বরিশালের মেহেন্দিগঞ্জে জলবায়ু সহনশীল আয়বর্ধনমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে...
-
রোকাইয়া,যবিপ্রবি প্রতিনিধি:সারা দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর অংশগ্রহণে আয়োজিত রাজধানীর নভোথিয়েটারে তিন দিনব্যাপী (১২-১৪ সেপ্টেম্বর) জাতীয় পর্যায়ের ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’-এ...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!