- প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৫ ০৬:০৮ পিএম
কুমিল্লায় স্মার্ট ফোনে আসক্তি ও আত্মহত্যা রোধে শিক্ষার্থীদের শপথ।
কুমিল্লার তিতাসে স্মার্ট ফোনের অপব্যবহার, মাদক ও বাল্য বিবাহকে লাল কার্ড প্রদর্শন, আত্মহত্যারোধে মতবিনিময় সভা ও শপথ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার গাজীপুর খান সরকারি মডেল বহুমূখী হাই স্কু্ল অ্যান্ড কলেজে সোমবার (২৪ নভেম্বর) সকাল ১১টায় টিফিনের টাকায় পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘের আয়োজনে মাদক, স্মার্ট ফোনে আসক্তিকে লাল কার্ড প্রদর্শন, আত্মহত্যারোধ ও চরিত্র গঠনের শপথ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে অত্র কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ মোঃ নজরুল ইসলাম সরকারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন তিতাস উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মিজানুর রহমান ভূঁইয়া।
এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলেজের প্রভাষক মাহফুজুল ইসলাম সাইমুম, লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল, সংগঠনের দাউদকান্দি শাখার দপ্তর সম্পাদক রাব্বি ভূঁইয়া, প্রচার সম্পাদক হিমেল আহমেদ, সদস্য সাথী শিকদার প্রমুখ।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের উন্নত চরিত্র গঠন, মাদক ও আত্মহত্যা রোধে শপথ পাঠ করান সংগঠনের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল।
উল্লেখ্য, সংগঠনটি ৬৪ টি জেলায় শিক্ষার্থীদের সামাজিক সচেতনতায় কাজ করছেন। সংগঠনের সকল সদস্য বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তাঁরা তাদের প্রতি মাসের একদিনের টিফিনের টাকা বাঁচিয়ে শিক্ষার্থীদের সচেতন করতে স্বেচ্ছায় গত ১৪ বছর সারা দেশে কাজ করছেন। এটি তাঁদের ১৮৯৯ তম সামাজিক সচেতনতামূল কর্মসূচি ছিলো।
এই বিভাগের আরো খবর
-
রিয়াজুল হক সাগর, রংপুর।২২শে অক্টোবর ২০২৬ ছিল রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের ৭২তম মৃত্যুবার্ষিকী তাই কবি জীবনানন্দ দাশকে নিবেদিত রংপুর...
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি বরিশাল রেঞ্জের ডিআইজি মো. জুলফিকার আলী হায়দার পটুয়াখালীর গলাচিপা থানা পরিদর্শন করেছেন। শুক্রবার (৩০ অক্টোবর) তিনি...
-
সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখাীলী) প্রতিনিধিপটুয়াখালীর গলাচিপায় রাস্তা পারাপারের সময় অটোরিক্সায় ধাক্কায় সড়কেই প্রাণ হারাল চার বছরের শিশু মাইশা আক্তার। ঘটনাটি...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!