- প্রকাশিত: ১ জুলাই ২০২৬ ০৯:১০ পিএম
কুমিল্লা'য় শিক্ষার্থীকে গুলিবিদ্ধ করার অপরাধে পিস্তলসহ শীর্ষ সন্ত্রাসী অপু আটক
কুমিল্লা জেলা প্রতিনিধি:
কুমিল্লা নগরীর কাটাবিল এলাকায় মাদক ব্যবসাকে কেন্দ্র করে স্থানীয় 'অপু গ্রুপ' ও 'সাব্বির গ্রুপ'-এর মধ্যে উত্তেজনা শুরু হয়। এরই জের ধরে ২৫ জুন (বৃহস্পতিবার) দুপুরে দুই পক্ষের মধ্যে প্রকাশ্য দিবালোকে সশস্ত্র সংঘর্ষ ও গুলিবিনিময়ের ঘটনা ঘটে।
এ সময় রফিক উদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ইথান আহমেদ গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়। এই ঘটনাটি দেশ জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি করলে এই ঘৃ্ণ্য অপরাধীদের আইনের আওতায় নেওয়ার জন্য কুমিল্লা জেলার পুলিশ সুপার সরাসরি তত্ত্বাবধানে এবং সার্বিক দিক-নির্দেশনায় বিশেষ অভিযান শুরু হয়। জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও থানা পুলিশ কক্সবাজার জেলাসহ বিভিন্ন এলাকায় সাড়াঁশি অভিযান পরিচালনা করে ঘটনার সাথে জড়িত ৪ জন আসামিকে ইতোমধ্যে গ্রেফতার করে এবং একটি বিদেশী পিস্তল উদ্ধার করেছে। উক্ত ঘটনার মূল হোতা ও অপু সিন্ডিকেটের দলনেতা আবু হানিফ অপু সুকৌশলে পালিয়ে বেড়ানোয় তাকে গ্রেফতারে কিছুটা সময়ক্ষেপণ হয়।
তবে জেলা গোয়েন্দা শাখার তৎপরতায় ও অত্যাধুনিক তথ্য-প্রযুক্তিগত সহায়তায় দেশের বিভিন্ন জেলায় ধারাবাহিক সাঁড়াশি অভিযান পরিচালনা করে অবশেষে অপু গ্রুপের দলনেতা আবু হানিফ @ অপুকে অদ্য ০১.০৭.২০২৬ খ্রি. তারিখ রাত ০৩:০০ ঘটিকার সময় গ্রেফতার করা হয়। অতঃপর গ্রেফতারকৃত আসামী অপুকে ঘটনায় ব্যবহৃত অস্ত্রের বিষয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদ করলে তার স্বীকারোক্তি ও দেখানো মতে কুমিল্লা জেলার কোতোয়ালী থানাধীন জগন্নাথপুর এলাকা থেকে ঘটনার দিনে ব্যবহৃত বিদেশি পিস্তল, দুইটি ম্যাগাজিন ও ৬ রাউন্ড তাজা বুলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামী আবু হানিফ @ অপুর পূর্বের অপরাধ চিত্র যাচাইকালে দেখা যায় তার বিরুদ্ধে বিভিন্ন আইনে ২৫ টি মামলা রয়েছে। আসামি আবু হানিফ @ অপুর বিরুদ্ধে অস্ত্র উদ্ধার সংক্রান্তে নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন।
এই বিভাগের আরো খবর
-
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও টেকসই জীবিকা উন্নয়নের লক্ষ্যে বরিশালের মেহেন্দিগঞ্জে জলবায়ু সহনশীল আয়বর্ধনমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে...
-
রোকাইয়া,যবিপ্রবি প্রতিনিধি:সারা দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর অংশগ্রহণে আয়োজিত রাজধানীর নভোথিয়েটারে তিন দিনব্যাপী (১২-১৪ সেপ্টেম্বর) জাতীয় পর্যায়ের ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’-এ...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!