- আব্দুল্লাহ আল মানছুর, কুমিল্লা
- প্রকাশিত: ১৬ জানুয়ারি ২০২৬ ১০:৪৪ এএম
কুমিল্লায় র্যাবের অভিযানে পুলিশের লুট হওয়া অস্ত্র উদ্ধার
কুমিল্লা মুরাদনগর উপজলায় অত্যাধুনিক বিদেশি হুজি রাইফেল ও জুলাই অভ্যুত্থানের সময় লুন্ঠিত হাইওয়ে পুলিশের একটি অস্ত্রসহ দুটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে র্যাব-১১ সিপিসি-২ এর চৌকস দল।
শুক্রবার(১৬ জানুয়ারি) দিবাগত রাতে মুরাদনগর উপজেলার বাবুটিপাড়া ইউনিয়নের লাজৈর গ্রামের ভূইয়া বাড়ী ব্রিজ সংলগ্ন র্যাব-১১ সিপিসি-২ এর চৌকস দল
বিশেষ অভিযান পরিচালনা করে এসব অস্ত্র উদ্ধার করে।
র্যাব-১১ সূত্রে জানা যায়, ২৪'এর গণঅভ্যুত্থানে হাইওয়ে পুলিশ ফাঁড়ি থেকে লুট হওয়া ১টি চাইনিজ রাইফেল ও ১টি দেশীয় রাইফেল উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত অস্ত্রগুলো পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায় বলে জানা গেছে।
এ বিষয়ে র্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার মেজর সাদমান ইবনে আলম প্রতিবেদককে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে লুট হওয়া পুলিশের অস্ত্র উদ্ধার করা হয়। অস্ত্র লুটের সাথে সম্পৃক্ততা রয়েছে এমন অপরাধীদের আইনের আওতায় আনতে র্যাব-১১, সিপিসি-২ এর অভিযান চলমান।
উদ্ধারকৃত অস্ত্র সংক্রান্ত বিষয়ে মুরাদনগর থানায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে র্যাব-১১, সিপিসি-২ সূত্রে জানা যায়।
এই বিভাগের আরো খবর
-
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও টেকসই জীবিকা উন্নয়নের লক্ষ্যে বরিশালের মেহেন্দিগঞ্জে জলবায়ু সহনশীল আয়বর্ধনমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে...
-
রোকাইয়া,যবিপ্রবি প্রতিনিধি:সারা দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর অংশগ্রহণে আয়োজিত রাজধানীর নভোথিয়েটারে তিন দিনব্যাপী (১২-১৪ সেপ্টেম্বর) জাতীয় পর্যায়ের ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’-এ...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!