- প্রকাশিত: ৩০ জানুয়ারি ২০২৬ ০৫:১৯ পিএম
কুমিল্লা'য় প্রতারণা মামলায় যুবলীগ নেতা ইমরান আটক
আব্দুল্লাহ আল মানছুর,
কুমিল্লা জেলা প্রতিনিধি:
৪০ লাখ টাকার প্রতারণা মামলায় কুমিল্লায় শাহ ইমরান মজুমদার(৫৫) নামে এক যুবলীগ নেতাকে ১৮ মাসের কারাদণ্ড দিয়েছে আদালত। কুমিল্লার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তৈয়ব উদ্দিন এই রায় দেন।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় বাদী পক্ষের আইনজীবী মো. আনোয়ার হোসেন স্বপন এ তথ্য নিশ্চিত করেছেন।
দণ্ডপ্রাপ্ত শাহ ইমরান মজুমদার জেলার লালমাই উপজেলার বড় ধর্মপুর গ্রামের মৃত আব্দুল ছোবহানের ছেলে। তিনি লালমাই উপজেলা যুবলীগের সদস্য।
এডভোকেট মো. আনোয়ার স্বপন বলেন, যুবলীগ নেতা শাহ ইমরান মজুমদার(৫৫) ব্যাংক লোনে কথা বলে ২০১৪ সালে সৌদি প্রবাসী শাহ জাহান মজুমদারের স্ত্রী রোকেয়া মজুমদারের কাছ থেকে কৌশলে একটি সাদা চেক নিয়ে যান। এরপর তিনি ওই চেকে ৪০ লাখ টাকার অংক বসিয়ে স্বাক্ষর জালিয়তি করে ২০২৪ সালে চেকটি ডিজঅনার করান।
বিষয়টি জানার পর প্রবাসীর স্ত্রী রোকেয়া মজুমদার ২০২৪ সালের ২৬ সেপ্টম্বর কুমিল্লার আদালতে প্রতারক যুবলীগ নেতা শাহ ইমরান মজুমদারের বিরুদ্ধে মামালা দায়ের করেন। আদালত মামলাটি দীর্ঘ তদন্ত শেষে ৫ ব্যক্তির সাক্ষ্য গ্রহণ শেষে দোষি প্রমানিত হওয়ায় শাহ্ ইমরান মজুমদারকে ১৮ মাসের কারাদণ্ড প্রদান করেন। একই সাথে তাকে ১০ হাজার টাকা জরিমানা করেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিজ্ঞ বিচারক তৈয়ব উদ্দিন।
এই বিভাগের আরো খবর
-
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও টেকসই জীবিকা উন্নয়নের লক্ষ্যে বরিশালের মেহেন্দিগঞ্জে জলবায়ু সহনশীল আয়বর্ধনমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে...
-
রোকাইয়া,যবিপ্রবি প্রতিনিধি:সারা দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর অংশগ্রহণে আয়োজিত রাজধানীর নভোথিয়েটারে তিন দিনব্যাপী (১২-১৪ সেপ্টেম্বর) জাতীয় পর্যায়ের ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’-এ...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!