- প্রকাশিত: ১১ এপ্রিল ২০২৬ ০৬:৩২ পিএম
কুমিল্লা'য় নারী উদ্যােক্তাকে মারধর করার অপরাধে যুবক আটক
কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লার মুরাদনগর উপজেলায় চত্বরে এক নারী উদ্যোক্তাকে শ্লীলতাহানি, যৌন নিপীড়ন এবং সহকর্মীকে মারধরের অভিযোগে রিফাত (২২) নামের এক যুবককে গ্রেফতার করেছে মুরাদনগর থানা পুলিশ।
শুক্রবার (১০ এপ্রিল) বিকালে মুরাদনগর উপজেলা সদর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত রিফাত মুরাদনগর সদর ইউনিয়নের কলেজপাড়ার রফিক মিয়ার পুত্র।
পুলিশ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মসজিদের সামনে ওই নারী উদ্যোক্তা ও তার সঙ্গে থাকা এক ডেলিভারি কর্মীর সঙ্গে কয়েকজন কিশোরের বাকবিতণ্ডা হয়।
একপর্যায়ে বিষয়টি হাতাহাতিতে রূপ নিলে অভিযুক্তরা ওই নারীকে শ্লীলতাহানি ও যৌন নিপীড়ন করে এবং তার সহকর্মীকে মারধর করে। এ সময় অভিযুক্তরা পুরো ঘটনার ভিডিও ধারণ করে, যা পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।
ঘটনার পর ভুক্তভোগী নারী মুরাদনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে তথ্য প্রযুক্তির সহায়তায় রিফাতকে গ্রেফতার করে।
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসরুরুল হক জানান, এই ন্যক্কারজনক ঘটনার সঙ্গে জড়িত বাকিদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃত আসামিকে শনিবার বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
এই বিভাগের আরো খবর
-
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও টেকসই জীবিকা উন্নয়নের লক্ষ্যে বরিশালের মেহেন্দিগঞ্জে জলবায়ু সহনশীল আয়বর্ধনমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে...
-
রোকাইয়া,যবিপ্রবি প্রতিনিধি:সারা দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর অংশগ্রহণে আয়োজিত রাজধানীর নভোথিয়েটারে তিন দিনব্যাপী (১২-১৪ সেপ্টেম্বর) জাতীয় পর্যায়ের ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’-এ...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!