- প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২৫ ১২:৫৪ পিএম
কুমিল্লায় কলা গাছের গেইটে কাঠাল পাতার পাসপোর্ট নিয়ে সবুজের স্বপ্নপুরিতে শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে প্রবেশ করতেই রয়েছে কলা গাছের গেইট, ভেতরে ঢুকতে লাগবে কাঠাল পাতার পাসপোর্ট। বিদ্যায়লটির মাঠে সাজানে রয়েছে ফুলপুর, যেখানে ফুলের গয়না তৈরি, ফুলের খেলা, প্রদর্শন করা হয়েছে। ফলকান্দিতে পাতার খেলনা তৈরী, নারকেল পাতার ঘড়ি, চশমা, সুপারি গাছের খোলে চড়া। ঔষধিপাড়ায় গাছের পাতা, ছাল, ফল দিয়ে উপকরণ তৈরি, গাছ ডাক্তার, প্রাথমিক চিকিৎসা আর গাছ নগরীতে
কাঠের খেলনা তৈরী, নারকেল ডালের ক্রিকেটে ব্যাট,
গ্রাম্য খেলা ডাংগুলি প্রদর্শন করা হয়েছে। অনুষ্ঠানে রয়েছেন একজন বৃক্ষরাজা তাঁর বক্তব্য পরিবেশ রক্ষায় তার রাজ্যে বসবাস করার পূর্বশর্ত ১টি বৃক্ষরোপণ করা। এরকম নানান ব্যতিক্রমী অনুষ্ঠানের আয়োজন করেন স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘ।
২৩ অক্টোবর বৃহস্পতিবার কুমিল্লা সদর উপজেলার মাঝিগাছা আক্তারুজ্জামান উচ্চ বিদ্যালয়ে টিফিনের টাকায় ৫০ হাজার গাছের চারা বিতরণের সমাপনী অনুষ্ঠান আয়োজন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘ। অনুষ্ঠানে ৫ টি প্রতিষ্ঠান মাঝিগাছা আক্তারুজ্জামান উচ্চ বিদ্যালয়, আমড়াতলি উচ্চ বিদ্যালয়, রিলায়েন্স বহুমূখী কলেজ, রূপসী বাংলা পাইলট স্কুল, বাংলা মিশন পাবলিক স্কুলের ১ হাজার শিক্ষার্থী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
উক্ত অনুষ্ঠানে লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেলের সভাপতিত্বে বক্তব্য রাখেন কুমিল্লা সিভিল সার্জন ডা. আলী নুর মোহাম্মদ বশীর আহমেদ, কুমিল্লা আদর্শ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা, কুমিল্লা সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মলিক, লালমাই গ্রুপ আরকুর নির্বাহী পরিচালক মোঃ জসীম উদ্দিন, সংগঠনের কেন্দ্রীয় উপদেষ্টা, মোঃ মোক্তার হোসেন, আনসার ভিডিপি কুমিল্লা রেঞ্জ মেডিকেল অফিসার ডাঃ রবিউল পাটোয়ারী (রবি), সংগঠনের উপদেষ্টা হাবিবুর রহমান স্বপন, বিদ্যালয়টির প্রধান শিক্ষক নাহিদ সুলতানা, সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ডাঃ আশরাফ উদ্দিন নিলয় প্রমুখ।
সংগঠনের কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম জানান গত সাড়ে ১৪ বছর লাল সবুজ উন্নয়ন সংঘ টিফিনের টাকা বাঁচিয়ে শিক্ষার্থীদের মাঝে ৬ লাখের বেশি চারা বিতরণ করেছে। এবছরও ৩৭ টি জেলায় ৫০ হাজার গাছের চারা বিতরণ করেছেন, আজ ছিলো সমাপনী অনুষ্ঠান।
এই বিভাগের আরো খবর
-
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও টেকসই জীবিকা উন্নয়নের লক্ষ্যে বরিশালের মেহেন্দিগঞ্জে জলবায়ু সহনশীল আয়বর্ধনমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে...
-
রোকাইয়া,যবিপ্রবি প্রতিনিধি:সারা দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর অংশগ্রহণে আয়োজিত রাজধানীর নভোথিয়েটারে তিন দিনব্যাপী (১২-১৪ সেপ্টেম্বর) জাতীয় পর্যায়ের ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’-এ...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!