- প্রকাশিত: ৫ ফেব্রুয়ারি ২০২৬ ০৭:৪৬ পিএম
কুমিল্লা'য় একুশে টিভির অফিসে ক্যামেরাপার্সন ইয়াবাসহ আটক
আব্দুল্লাহ আল মানছুর,
কুমিল্লা জেলা প্রতিনিধি:
নির্বাচনকে কেন্দ্র করে ভারতের সীমান্তবর্তী এলাকা কুমিল্লায় মাদক চোরাকারবারীদের অপরাধ কিছুটা বৃদ্ধি পেলেও কুমিল্লা জেলা পুলিশের তৎপরতা ও নজরদারিতায় থমকে যাচ্ছে মাদককের পরিবহন স্থানান্তর। তেমনি কুমিল্লা কোতয়ালী থানার পুলিশ সদস্যরা মাদক অভিযানেও পিছিয়ে নেই।
এরই ধারাবাহিকতায় কুমিল্লা কোতোয়ালী মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে একুশে টেলিভিশন(ইটিভি'র) কুমিল্লা জেলা কার্যালয়ে ক্যামেরাপার্সন রাজীব বনিক(৩৫)কে ইয়াবাসহ আটক করে কোতয়ালী মডেল থানার চৌকস অফিসার এসআই আব্দুল আলীম।
পুলিশের সূত্রে জানা যায়, গত শনিবার(৩১ জানুয়ারী) রাত ১২টায় এসআই আব্দুল আলীম ডিউটি চলাকালীন গোপন সংবাদ পেয়ে কুমিল্লা কোতয়ালী মডেল থানাধীন দারোগাবাড়ি বজ্রপুর এলাকায় একুশে টেলিভিশন কার্যালয়ে অভিযান চালায়। অভিযান পরিচালনা করে হাতে নাতে তের (১৩)পিস ইয়াবাসহ আটক করে রাজীব বনিক নামের একুশে টেলিভিশন(ইটিভি'র) ক্যামেরা পার্সনকে। আটককৃত রাজীব বনিকের সাথে থাকা অন্যান্য মাদক সরবরাহকারীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে অন্ধকারে পালিয়ে যায়।
এ ঘটনায় কুমিল্লা কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) তৌহিদুল আনোয়ার প্রতিবেদককে বলেন- কোতোয়ালী মডেল থানার পুলিশ সদস্যরা ইটিভির কার্যালয়ে অভিযান পরিচালনা করে ১৩ পিস ইয়াবাসহ আটক করে রাজিব বনিক নামের একুশে টেলিভিশনের ক্যামেরা পার্সনকে।
অত্র ঘটনায় কুমিল্লা কোতয়ালী মডেল থানায় মাদকদ্রব্য আইন-২০১৮ এর ধারা অনুযায়ী মামলা রের্কড করা হয়। মামলা নং-৯৪/২৫। আটককৃত মাদককারবারী রাজীব বনিক(৩৫) কে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।
এই বিভাগের আরো খবর
-
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও টেকসই জীবিকা উন্নয়নের লক্ষ্যে বরিশালের মেহেন্দিগঞ্জে জলবায়ু সহনশীল আয়বর্ধনমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে...
-
রোকাইয়া,যবিপ্রবি প্রতিনিধি:সারা দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর অংশগ্রহণে আয়োজিত রাজধানীর নভোথিয়েটারে তিন দিনব্যাপী (১২-১৪ সেপ্টেম্বর) জাতীয় পর্যায়ের ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’-এ...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!