- প্রকাশিত: ৮ জুলাই ২০২৬ ০৬:১০ পিএম
কুমিল্লা'য় ব্রাজিল সমর্থককে পিটিয়ে হত্যা আর্জেন্টিনা সমর্থকদের
আব্দুল্লাহ আল মানছুর,কুমিল্লা জেলা প্রতিনিধিঃ
কুমিল্লায় আর্জেন্টিনা সাপোর্টারের হামলায় শরিফুল ইসলাম (৩২) নামে এক ব্রাজিল সমর্থকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার(৭ জুলাই) রাতে জেলার আদর্শ সদর উপজেলার দূর্গাপুর ইউনিয়নে ধনপুর এলাকায় এ সংর্ঘষের ঘটনা ঘটে।
কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) তৌহিদুল আনোয়ার বিশ্বকাপ ফুটবল খেলাকে কেন্দ্র করে হত্যাকান্ডের ঘটনা ঘটেছে মর্মে বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন।
নিহত ব্রাজিল সমর্থক শরিফুল ইসলাম নীলফামারী জেলার জলঢাকার উত্তর চেরাংগার মতিউর রহমানের ছেলে। তিনি জীবিকা নির্বাহের জন্য কুমিল্লা মহানগরীর ২৩নং ওয়ার্ডের মঠপুস্করনী এলাকায় ভাড়া থাকতেন।
স্থানীয়রা জানায়, বিশ্বকাপ ফুটবল খেলাকে কেন্দ্র করে বাগবিতণ্ডার একপর্যায়ে আর্জেন্টিনা সাপোর্টার স্থানীয় বাবু ও মাইন উদ্দিন মালু ব্রাজিল সমর্থক শরিফুল ইসলামকে মারধর করেন।
সংঘর্ষে ব্রাজিল সমর্থক শরিফুল ইসলাম গুরুতর আহত হলে স্থানীয়রা শরিফুলকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসকরা শরিফুলকে মৃত ঘোষণা করেন।
কুমিল্লা কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) তৌহিদুল আনোয়ার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে নিহত শরিফুল এর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অপরাধীদের গ্রেফতার করতে পুলিশের অভিযান চলমান রয়েছে। হত্যাকান্ডের ঘটনার পর থেকে আর্জেন্টিনার সাপোর্টাররা পলাতক রয়েছে।
এই বিভাগের আরো খবর
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : প্রয়াত বিএনপির সাবেক চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে গোপালগঞ্জে আলোচনা সভা...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ১০জন আহত হয়েছে।শুক্রবার (১৪ আগস্ট)...
-
একটি দেশের অর্থনৈতিক পুনর্গঠন শুধু সরকারের নীতিনির্ধারণের ওপর নির্ভর করে না; সেই নীতি কতটা দ্রুত ও কার্যকরভাবে বাস্তবায়িত হচ্ছে, তার...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!