- প্রকাশিত: ৭ জুলাই ২০২৬ ০৬:০০ পিএম
কুমিল্লা তিতাসে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা আটক
আব্দুল্লাহ আল মানছুর,কুমিল্লা জেলা প্রতিনিধি:
কুমিল্লা তিতাস উপজেলার আকালিয়া'য় নিজ মেয়েকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত পিতা হাসর মিয়া (৫০) কে গ্রেপ্তার করেছে তিতাস থানা পুলিশ।
মঙ্গলবার (৬ জুলাই) বিকেলে তিতাস উপজেলার উত্তর আকালিয়া গ্রামে নিজ বাড়ি থেকে অভিযুক্ত বাবাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় ভুক্তভোগী তরুণীর মা বাদী হয়ে তিতাস থানায় মামলা দায়ের করেছেন।
মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, অভিযুক্ত ব্যক্তি প্রথমে গত ১০ মে তার ১৮ বছর বয়সী মেয়েকে ধর্ষণ করেন বলে অভিযোগ করেছেন। পরবর্তীতে চলতি বছরের ১লা জুলাই আবারও জোরপূর্বক তাকে ধর্ষণ করেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে। ঘটনার পর ভুক্তভোগী তরুণী বিষয়টি তার মাকে জানান। পরে ভুক্তভোগীর মা গোপনে পুলিশকে বিষয়টি অবহিত করলে পুলিশ তদন্ত শুরু করে এবং তথ্যদাতার সহায়তায় অভিযুক্তের অবস্থান নিশ্চিত করে বাবাকে গ্রেপ্তার করে।
তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিরুল হক বলেন, অভিযুক্ত হাসর মিয়া পেশায় একজন অটোরিকশাচালক। ৫ জুলাই ভুক্তভোগী ও তার মা আমাদের কাছে অভিযোগ করেন যে, অভিযুক্ত ব্যক্তি তার আপন মেয়েকে দফায় দফায় ধর্ষণ করেছেন। অভিযোগ পাওয়ার পর থেকেই তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছিল। সোমবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে উত্তর আকালিয়া এলাকায় তিতাস থানা পুলিশ সদস্যরা অভিযান চালিয়ে অবিযুক্ত বাবাকে গ্রেপ্তার করে।
এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে ধর্ষণ মামলা দায়ের করেছেন। মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে অভিযুক্তকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এই বিভাগের আরো খবর
-
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও টেকসই জীবিকা উন্নয়নের লক্ষ্যে বরিশালের মেহেন্দিগঞ্জে জলবায়ু সহনশীল আয়বর্ধনমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে...
-
রোকাইয়া,যবিপ্রবি প্রতিনিধি:সারা দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর অংশগ্রহণে আয়োজিত রাজধানীর নভোথিয়েটারে তিন দিনব্যাপী (১২-১৪ সেপ্টেম্বর) জাতীয় পর্যায়ের ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’-এ...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!