- প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০২৫ ০৬:৫৯ পিএম
কথিত সাংবাদিক নিজাম উদ্দিন হারুনের বিরুদ্ধে ভুক্তভোগী এলাকাবাসীর মানববন্ধন
স্টাফ রিপোর্টারঃ
বরগুনার বামনায় জাল জালিয়াতি ও নানা ধরনের প্রতারণার অভিযোগে কথিত সাংবাদিক নিজাম উদ্দিন হারুনের বিরুদ্ধে ভুক্তভোগী এলাকাবাসীর মানববন্ধন নিজাম উদ্দিন হারুনের বিরুদ্ধে মানববন্ধন করেছে এলাকার ভুক্তভোগী নানা শ্রেণী পেশার মানুষ।
বৃহস্পতিবার বিকাল ৩ টায় উপজেলার ১নং বুকাবুনিয়া ইউনিয়নের ত্রিমূখী বাজারে ওয়াবদার বেরী বাঁধে সর্বস্তরের জনগণের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে অংশগ্রহণ করা শত শত নারী পুরুষের মাঝে উপস্থিত ক্ষতিগ্রস্থ পরিবার জানান নিজাম উদ্দিন হারুন একজন প্রতারক, সাংবাদিকতা নাম করে বিভিন্ন ফেইজবুক পেইজ দিয়ে এলাকার ইট বাটা মালিকদের বিরুদ্ধে আড়ালে থেকে জাল জালিয়াতির মাধ্যমে লেখালেখি করে মিথ্যা মামলা দিয়ে এলার মানুষের সাথে প্রতারণাসহ হয়রানি করেছে বলে অভিযোগে বলেন ভুক্তভোগী পরিবার।
ভুক্তভোগী মেসার্স পিওর ব্রিকস্ এর মালিক মফিদুল ইসলাম ফরিদ বলেন, ইট বাঁটা পরিচালনার জন্য যে সকল নিয়ম কানুন প্রয়োজন সকল নিয়ম কানুন মেনে বাটা পরিচালনা করে আসছি। কিন্তু কেএম হারুন নামে ফেইজবুক পেইজ, এনকে টিভি ও দৈনিক অন্ধকারের আলো নামে পত্রিকায় নিজাম উদ্দিন হারুন বিভিন্ন ধরনে মানহানিকর লেখা লিখে আমাকে সমাজে হেও প্রতিপন্নসহ হয়রানি করে আসছে। এতে আমার মান সম্মানে হানিকর ঘটনা ঘটছে।
এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন-সাবেক পুলিশ সদস্য মজিবুল হক, ফজর আলী, হুমায়ুন কবির সিকদার, সাইতুল ইসলাম ফেরকান, মুনিয়া আক্তার প্রমূখ।
এলাকাবাসী তাদের বক্তব্য বলেন- কেউ, প্রতিবাদ করলে একাধিক জনকে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করেছে হলুদ সাংবাদিক নিজাম উদ্দিন। আমাদের এখানে ইট বাঁটা থাকার কারনে এলাকার দরিদ্র মানুষসহ বিভিন্ন অঞ্চল হতে লোকজন আসে এবং কাজ কর্ম করে জীবিকা নিবাহ করে। ইট বাঁটায় যে জমি ব্যবহার করে তাতে আমরা ফসলি জমিতে যে পরিমান ফসল পাই, তার চেয়ে অধিক পরিমান টাকা ইট বাঁটা মালিক কর্তৃপক্ষ প্রতি বছর দিয়ে থাকে।
এই বিভাগের আরো খবর
-
সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপা উপজেলার সদর ইউনিয়নের বিপিসি (বোয়ালিয়া, পক্ষিয়া ও চরখালী) স্কুল অ্যান্ড কলেজের কলেজ শাখায় নেই...
-
নিজস্ব প্রতিবেদক ॥বরিশালের গৌরনদীতে রাতের আধাঁরে কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান সৈকত গুহ...
-
যবিপ্রবি প্রতিনিধিঃযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অ্যাপ্লাইড স্ট্যাটিস্টিক্স অ্যান্ড ডেটা সায়েন্স (এএসডিএস) বিভাগের শিক্ষার্থীদের আধুনিক শিক্ষা ও গবেষণার সুবিধার্থে...
-
কামরুল সিকদার ভোলা -জেলা প্রতিনিধি দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ- এ প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলার চরফ্যাশনে নানা আয়োজনের মধ্যে দিয়ে...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!