- প্রকাশিত: ২০ ফেব্রুয়ারি ২০২৬ ০৬:২৫ পিএম
কৃষির উন্নতি হলে দেশের ৭০ ভাগ কৃষকের মেরুদণ্ড শক্ত হবে - কুমিল্লা'য় কৃষি মন্ত্রী আমিন উর রশীদ
আব্দুল্লাহ আল মানছুর,
কুমিল্লা জেলা প্রতিনিধি//
আমিও আপনাদের মত ভালো জাতের একজন কৃষক। পূর্বেও কৃষি বিভাগকে অনেক ভাগে ভাগ করা হয়েছিল। দেশের প্রত্যন্ত অঞ্চলের ৭০ ভাগ মানুষ কৃষির সাথে জড়িত। কৃষির উন্নতি হলে দেশের ৭০ ভাগ কৃষকের মেরুদণ্ডের উন্নতি ও শক্ত হবে।
কৃষকের ভাগ্য পরিবর্তনের জন্য দেশের সরকার গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে সফলতা অর্জন করবে-শুক্রবার(২০ ফেব্রুয়ারী) সকাল ১১টায় কুমিল্লা'য় সার্কিট হাউজে জেলা প্রশাসন আয়োজিত মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয় এবং কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন জেলা- বিভাগীয় পর্যায়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন কৃষি মন্ত্রী আমিন উর রশীদ।
মৎস্য ও প্রাণী সম্পদ, খাদ্য এবং কৃষি মন্ত্রী আরো বলেন, কুমিল্লা শহরতলীর গোমতী নদীর মাটি রক্ষার্থে আর ১ ইঞ্চিও ছাড় দেওয়া হবে না। গোমতী নদী থেকে রাতের আধারে অবাধে মাটি কাটছে যারা তাদের কে হুশিয়ারী করে কুমিল্লা জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপারকে মাটি লুটপাটকারীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
মতবিনিময় সভায় মন্ত্রণালয় গুলোর চলমান কার্যক্রম, উন্নয়ন পরিকল্পনা, মাঠ পর্যায়ের চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে কৃষি মন্ত্রী সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্দেশে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং জনগণের কল্যাণে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান। তিনি আরো বলেন, কৃষি উৎপাদন বৃদ্ধি, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং মৎস্য ও প্রাণিসম্পদ খাতের টেকসই উন্নয়নে সবাইকে আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।
উক্ত সভায় বিভাগীয় ও জেলা পর্যায়ের সংশ্লিষ্ট মন্ত্রনালয়ের আওতাধীন ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এই বিভাগের আরো খবর
-
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও টেকসই জীবিকা উন্নয়নের লক্ষ্যে বরিশালের মেহেন্দিগঞ্জে জলবায়ু সহনশীল আয়বর্ধনমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে...
-
রোকাইয়া,যবিপ্রবি প্রতিনিধি:সারা দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর অংশগ্রহণে আয়োজিত রাজধানীর নভোথিয়েটারে তিন দিনব্যাপী (১২-১৪ সেপ্টেম্বর) জাতীয় পর্যায়ের ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’-এ...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!