- প্রকাশিত: ২৭ আগস্ট ২০২৬ ০৫:৫৯ পিএম
কৃষি জমিই হলো কাল, পানি দিতে বিদ্যুতায়িত হয়ে হারালো প্রাণ বাবা-ছেলে
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জে জমিতে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবা-ছেলে নিহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে গোপালগঞ্জ সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নের চর বরফা গ্রামে এ ঘটনা ঘটে।
গোপীনাথপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ ইকরাম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন—গোপালগঞ্জ সদর উপজেলার চর বরফা গ্রামের মৃত শামসু খাঁর ছেলে এনায়েত খাঁ (৪০) ও তার ছেলে মেহেদী হাসান খাঁ (১২)। মেহেদী স্থানীয় একটি বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।
ইনচার্জ মোঃ ইকরাম হোসেন বলেন, কৃষি জমিতে বৈদ্যুতিক মোটর দিয়ে পানি দিতে যান এনায়েত খাঁ ও তার ছেলে মেহেদী। এ সময় এনায়েত খাঁ বিদ্যুৎস্পৃষ্ট হলে বাবাকে উদ্ধার করতে গিয়ে তার ছেলে মেহেদী হাসানও বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে স্বজনরা তাদের উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। বাবা ও ছেলেকে একসঙ্গে হারিয়ে পরিবারটি শোকাহত।
নিহতের স্ত্রী আরজিনা বেগম বলেন, সকালে তার স্বামী ছেলেকে নিয়ে জমিতে পানি দিতে গিয়েছিলেন। কিছুক্ষণ পর তারা বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার খবর পান। পরে স্বজনরা দ্রুত তাদের হাসপাতালে নিয়ে গেলেও দুজনকেই আর বাঁচানো যায়নি।
গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল অফিসার ডা. এ কে এম সিরাজুল ইসলাম বলেন, বিদ্যুৎস্পৃষ্ট অবস্থায় বাবা-ছেলেকে হাসপাতালে আনা হয়। পরীক্ষা করে তাদের মৃত ঘোষণা করা হয়েছে। #
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি:ডিব্বা টেকনিশিয়ানদের মব সন্ত্রাস এবং সরকারি কমিটির শান্তিপূর্ণ আলোচনায় গৃহীত সিদ্ধান্তে বারবার হস্তক্ষেপ ও প্রকৌশলীদের ন্যায্য দাবির বিরুদ্ধে অবস্থানের...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!