- প্রকাশিত: ১ মে ২০২৬ ০৮:৩৯ পিএম
কর্মের দাগ রেখে বিদায় নিলেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসান
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি
পূর্ণ এক বছর চাকুরীকালীন সময়ে গলাচিপা উপজেলার সুদক্ষ সাহসী নির্বাহী অফিসার মাহমুদুল হাসান এর বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। গত ৩০ এপ্রিল ২০২৫ তারিখ গলাচিপা উপজেলায় অন্তবর্তী সরকারের সময়কালীন উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদানের পর গলাচিপা পৌরসভার প্রশাসক, উপজেলা পরিষদ, নির্বাহী আদালতের বিচারক ও সহকারী কমিশনার (ভূমি) অফিসের দায়িত্ব পেয়ে সে উপজেলার বিভিন্ন রাস্তাঘাট, ইউএনও অফিস চত্বরে শহিদ মিনার, প্রশস্ত রাস্তা তোরণ, শিশু পার্ক, পৌর মঞ্চ আধুনিকরণ, বিভিন্ন ইউনিয়নে গণ-শৌচাগার, হাট-বাজার উন্নয়ন, পানপট্টি পর্যটন স্থান সহ শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, আইনশৃঙ্খলা, ১১৩ পটুয়াখালী-৩ গলাচিপা-দশমিনা আসনের জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠভাবে সম্পন্ন করা ছিল ইউএনও এর সাহসী পদক্ষেপ। সর্ব মহলে রিক্সা চালক থেকে স্থানীয় নাগরিক সমাজ, রাজনৈতিক নেতৃবৃন্দ, গরীব-অসহায়, দুস্থ মানুষের সহায়তা করা ছিল তার মানবিক গুণ।
আকস্মিক ঢাকাতে বদলী হওয়ায় গত ২৯ শে এপ্রিল-২০২৬ তারিখ বুধবার বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান, পৌরসভা, অফিসার্স ক্লাব, হাসপাতালে তার বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে মানুষের ঢল ছিল। তার শূণ্যতা মানুষ মেনে নিতে পারছে না।
সর্বশেষ উপজেলা প্রশাসন হল রুমে উপজেলা প্রশাসন, পরিষদ এবং অফিসার্স ক্লাবের আয়োজনে, রাত্র সাড়ে ১০ টায় বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসান এর সভাপতিত্বে বিদায়ী সভায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মেজবাহউদ্দিন, উপজেলা প্রকৌশলী জাহাঙ্গীর আলম, শিক্ষা অফিসার গোলাম সগীর, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ জহিরুন্নবী, অফিসার ইনচার্জ মোঃ জিল্লুর রহমান, কৃষি অফিসার আরজু আক্তার, ডাকুয়া ইউনিয়ন চেয়ারম্যান বিশ্বজিত রায় প্রমুখ। অনুষ্ঠানে প্রেসক্লাব সভাপতি মু. খালিদ হোসেন মিল্টন সহ ইউএনও অফিসের কর্মকর্তা-কর্মচারী সহ উপজেলা ভূমি অফিসের প্রতিনিধিরা এবং সুধিবৃন্দ অংশ নেয়।
এই বিভাগের আরো খবর
-
প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, বিদ্যালয়ের সেবার ঘাটতি চিহ্নিতকরণ ও তা সমাধানে বরিশালের উজিরপুরে অনুষ্ঠিত হয়েছে ইন্টারফেইস মিটিং। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সরকারি...
-
নিজস্ব প্রতিবেদক , গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ধর্ষণের শিকার নারীর সঙ্গে দেখা শারীরিক খোঁজ খবর নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...
-
যবিপ্রবি প্রতিনিধিযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে বার্ষিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস (ছাত্র-ছাত্রী)...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!