- প্রকাশিত: ১১ জুলাই ২০২৬ ০৪:২৩ পিএম
কর্মীসভায় প্রধানমন্ত্রীকে টেলিফোনে সালাম জানালেন বিএনপি নেতারা
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি ॥ আগামী ১৩ জুলাই প্রধানমন্ত্রী হিসেবে প্রথম বারের মতো বরিশাল সফরে আসছেন বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমান। তার এই সফরকে কেন্দ্র করে সমগ্র দক্ষিণাঞ্চলে বিএনপি নেতা-কর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। সরকারের মন্ত্রী, দলের শীর্ষ পর্যায়ের নেতা থেকে শুরু করে প্রান্তিক পর্যায়ের নেতাকর্মীরা তাদের প্রিয় নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরকে সফল করতে নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছেন। তারই ধারাবাহিকতায় শুক্রবার (১০ জুলাই) রাত আটটায় গৌরনদী উপজেলা অডিটোরিয়ামে গৌরনদী-আগৈলঝাড়া উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে এক কর্মীসভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন এমপি।
সভার একপর্যায়ে প্রধানমন্ত্রীর সাথে তথ্যমন্ত্রীর টেলিফোনে কথা বলার সময় নেতাকর্মীরা প্রধানমন্ত্রীকে সালাম ও শুভেচ্ছা জানান। এসময় প্রধানমন্ত্রী তারেক রহমান টেলিফোনের অপরপ্রান্ত থেকে সালাম গ্রহন করেন এবং কর্মীসভায় উপস্থিত নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে আগামী ১৩ জুলাই গৌরনদী সফরকালে নেতাকর্মীদের সাথে সাক্ষাতের কথা বলেন।
কর্মীসভায় উপজেলা বিএনপি’র আহবায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লবের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বরিশাল জেলা উত্তর বিএনপি’র সদস্য সচিব মিজানুর রহমান খান মুকুল, আগৈলঝাড়া উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত আহবায়ক সিকদার হাফিজুর রহমান, উপজেলা বিএনপি’র সদস্য সচিব জহির সাজ্জাদ হান্নান, বশির আহম্মেদ পান্না, সিনিয়র যুগ্ম আহবায়ক বদিউজ্জামান মিন্টু, পৌর বিএনপি’র আহবায়ক জাকির শরীফ, ভারপ্রাপ্ত সদস্য সচিব সফিকুর রহমান শরীফ স্বপন সহ অন্যান্যরা।
উল্লেখ্য, আগামী ১৩ জুলাই প্রধানমন্ত্রী দেশব্যাপী বৃক্ষরোপন কর্মসূচী উদ্বোধন করতে গৌরনদী সহ বরিশাল সফরে আসছেন। সফরকে সফল করতে জেলা, উপজেলা ও বিভাগীয় প্রশাসন এবং বিএনপির জেলা,উপজেলা ও বিভাগীয় নেতাদের সাথে দফায় দফায় সভা করছেন জেলার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
এই বিভাগের আরো খবর
-
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও টেকসই জীবিকা উন্নয়নের লক্ষ্যে বরিশালের মেহেন্দিগঞ্জে জলবায়ু সহনশীল আয়বর্ধনমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে...
-
রোকাইয়া,যবিপ্রবি প্রতিনিধি:সারা দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর অংশগ্রহণে আয়োজিত রাজধানীর নভোথিয়েটারে তিন দিনব্যাপী (১২-১৪ সেপ্টেম্বর) জাতীয় পর্যায়ের ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’-এ...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!