- প্রকাশিত: ১৪ জানুয়ারি ২০২৬ ০৮:৫১ পিএম
কমিউনিটি ক্লিনিক থেকে নিষিদ্ধ ছাত্রলীগ সভাপতি আটক
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি:
সরকারি দায়িত্ব পালনকালে বরিশালের গৌরনদীতে হিরন হোসেন হীরা (৩৫) নামের নিষিদ্ধ এক ছাত্রলীগ নেতাকে আটক করেছে পুলিশ।
বুধবার (১৪ ডিসেম্বর) দুপুর সাড়ে বারটার দিকে উপজেলার হোসনাবাদ কমিউনিটি ক্লিনিক থেকে তাকে আটক করে সরিকল তদন্ত কেন্দ্র পুলিশ। আটককৃত হীরা সরিকল ইউনিয়নের নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি ও হোসনাবাদ কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি হিসেবে কর্মরত।
আটককৃতের স্বজনরা জানিয়েছেন-বুধবার কমিউনিটি ক্লিনিকে দায়িত্বপালন করছিলেন হীরা। দায়িত্বপালনকালীণ সময়ে তাকে আটক করে পুলিশ।
তারা আরও জানিয়েছেন-হীরার বিরুদ্ধে কোন মামলা নেই। সে বিগত দিনে কারো সাথে কোন অন্যায় করেনি। গত ৬ জানুয়ারি তার বাবা মারা গেছে। তার পরিবারের সদস্যরা এখনো শোকের মধ্যে আছেন। এই মুহুর্তে মামলা ছাড়া তাকে আটক করায় হয়েছে।
সরিকল তদন্ত কেন্দ্রের ইনচার্জ আল মামুন জানিয়েছেন-কমিউনিটি ক্লিনিক থেকে নয়, তাকে রাস্তা থেকে আটক করে থানায় হাজতে প্রেরণ করা হয়েছে। তিনি আরও জানিয়েছেন-তার বিরুদ্ধে কোন মামলা নেই। তবে ডেভিড হান্টের অভিযানে তাকে আটক করা হয়েছে। মামলা ছাড়া কেনো আটক করা হলো জানতে চাইলে তিনি বিষয়টি নিয়ে ওসির সঙ্গে কথা বলতে বলেন।
এবিষয়ে গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসানের কাছে মুঠোফোনে জানতে চাইলে ফোনে কোন বক্তব্য দিতে চাননি।
এই বিভাগের আরো খবর
-
প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, বিদ্যালয়ের সেবার ঘাটতি চিহ্নিতকরণ ও তা সমাধানে বরিশালের উজিরপুরে অনুষ্ঠিত হয়েছে ইন্টারফেইস মিটিং। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সরকারি...
-
নিজস্ব প্রতিবেদক , গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ধর্ষণের শিকার নারীর সঙ্গে দেখা শারীরিক খোঁজ খবর নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...
-
যবিপ্রবি প্রতিনিধিযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে বার্ষিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস (ছাত্র-ছাত্রী)...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!