- প্রকাশিত: ২৪ আগস্ট ২০২৬ ০৭:৫২ পিএম
খুলনার ডাবল মার্ডার: গোপালগঞ্জে র্যাবের অভিযানে মঞ্জুরুল হত্যা মামলার দুই আসামি গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : খুলনার লবণচরায় চাঞ্চল্যকর জোড়া হত্যাকাণ্ডের ঘটনায় মঞ্জুরুল ইসলাম হত্যা মামলার এজাহারভুক্ত দুই আসামি ফারুক ও মাসুদুল ইসলাম কদরকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থেকে গ্রেপ্তার করেছে রযাব-৬।
রযাব-৬ স্পেশাল কোম্পানির একটি আভিযানিক দল রোববার (২৩ আগস্ট) গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানার বর্নি দক্ষিণপাড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
আজ সোমবার (২৮ আগস্ট) রযাবের প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন—মো. ফারুক (২১) ও মাসুদুল ইসলাম কদর (১৮)। তারা খুলনার লবণচরা থানায় দায়ের করা মঞ্জুরুল ইসলাম হত্যা মামলার আসামি।
গ্রেপ্তারের পর আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের লবণচরা থানায় হস্তান্তর করা হয়েছে বলে র্যাব জানিয়েছে। একই সঙ্গে এ ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
গত ১৯ আগস্ট খুলনা নগরীর লবণচরা এলাকায় মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে দুই যুবক হত্যার ঘটনা ঘটে। সন্ধ্যার দিকে হরিণটানা আশিবিঘা এলাকার বালুর মাঠে দুর্বৃত্তদের গুলি ও ধারালো অস্ত্রের আঘাতে মঞ্জুরুল ইসলাম (২২) নিহত হন। পরে রাত পৌনে ১০টার দিকে শিশুবাগান আশিবিঘা এলাকায় নাজমুল (১৯) নামের আরেক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় পৃথক দুটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলার পর থেকেই জড়িতদের গ্রেপ্তারে অভিযান শুরু করে আইনশৃঙ্খলা বাহিনী।
এদিকে এর আগে একই ডাবল মার্ডার মামলায় র্যাব-৬ পৃথক অভিযানে প্রধান আসামি হিসেবে পরিচিত আলামিন হাসান ওরফে সাইফিসহ আরও কয়েকজনকে গ্রেপ্তার করে। ফলে ধারাবাহিক অভিযানে আলোচিত জোড়া হত্যাকাণ্ডের একাধিক আসামি আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার হলো। #
এই বিভাগের আরো খবর
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : বিদ্যুৎ সংকটের ঘাটতি সামাল দিতে চলছে লোডশেডিং, পাশাপাশি বিদ্যুৎ সাশ্রয়ে নেওয়া হচ্ছে নানা উদ্যোগ। এমন পরিস্থিতিতে...
-
মাসুদ রেজা ফয়সাল:ক্যাশলেস লেনদেন উৎসাহিত করা ও আধুনিক ব্যাংকিং সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে বরগুনার বামনায় আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক...
-
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা সদরে যেতে হবে না, বরং সরকারি সেবাই পৌঁছে যাবে মানুষের বাড়ির কাছাকাছি—এমন উদ্যোগ বাস্তবায়ন করেছে রূপগঞ্জ উপজেলা...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!