- প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২৬ ০৮:২৫ পিএম
খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির নির্বাচন আগামীকাল
খুবি সাংবাদিক সমিতির নির্বাচন কাল
খুবিসাসের নির্বাচন আগামীকাল, ১১ পদে লড়বে ১৯ জন প্রার্থী
খুবি প্রতিনিধি: সৈয়দ জাওয়াদ হোসেন সামি
খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি’র (খুবিসাস) কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৬ আগামীকাল অনুষ্ঠিত হবে। নির্বাচনী তফসিল অনুযায়ী ৩০ এপ্রিল (বৃহস্পতিবার) বিকালে সাংবাদিক সমিতির নিজস্ব কার্যালয়ে ভোটগ্রহণ ও ফলাফল প্রকাশ করা হবে।
জানা গেছে, গত ২৭ এপ্রিল (সোমবার) নির্বাচনী তফসিল প্রকাশ করা হয়। পরবর্তীতে ২৮ এপ্রিল (মঙ্গলবার) চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ও মনোনয়নপত্র সংগ্রহ করেন প্রার্থীরা এবং ২৯ এপ্রিল মনোনয়নপত্র জমা প্রদান কর্মসূচি সম্পন্ন হয়। একই দিনে প্রার্থিতা যাচাই-বাছাই শেষে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করেন নির্বাচন কমিশন।
সমিতির আসন্ন নির্বাচনে মোট ১১টি পদে ১৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সভাপতি পদে ইব্রাহিম খলীল ও মোঃ হাসিবুল হাসান প্রতিদ্বন্দ্বিতা করছেন। সহ-সভাপতি পদে রয়েছেন আল মামুন ও সানজিদা আক্তার। সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন অর্ক মন্ডল ও মোঃ নাহিদ হাসান। এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে মোঃ আবিদ হাসান ও রাতুল খান, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মোঃ মারুফ আহম্মেদ ও তানিয়া তাবাসসুম এবং দপ্তর সম্পাদক পদে মোঃ মাহমুদ শেখ ও মোঃ মাহফুজ আহম্মেদ প্রার্থী হিসেবে লড়ছেন। কার্যনির্বাহী সদস্যের ৩টি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন এস এম মিফতাহুল ইসলাম মাহিন, শাফিউল ইসলাম, ইউসুফ সাদিক, মেহেদী হাসান ও সোহান সাকিব।
অন্যদিকে, যুগ্ম সাধারণ সম্পাদক পদে মোঃ ফাহাদ খন্দকার এবং অর্থ সম্পাদক পদে জাহিদা সুলতানা রিমা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। ফলে দুই পদে কোনো ভোটগ্রহণের প্রয়োজন হচ্ছে না।
সাংবাদিক সমিতির এ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন বিশ্ববিদ্যালয়ের নগর ও গ্রামীন পরিকল্পনা ডিসিপ্লিনের অধ্যাপক ড. মো. আশিক উর রহমান। সহকারী নির্বাচন কমিশনার হিসেবে রয়েছেন সয়েল ওয়াটার এন্ড এনভায়রনমেন্ট ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক ড. মো. তারেক বিন সালাম এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক মাজিদুল ইসলাম।
এই বিভাগের আরো খবর
-
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও টেকসই জীবিকা উন্নয়নের লক্ষ্যে বরিশালের মেহেন্দিগঞ্জে জলবায়ু সহনশীল আয়বর্ধনমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে...
-
রোকাইয়া,যবিপ্রবি প্রতিনিধি:সারা দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর অংশগ্রহণে আয়োজিত রাজধানীর নভোথিয়েটারে তিন দিনব্যাপী (১২-১৪ সেপ্টেম্বর) জাতীয় পর্যায়ের ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’-এ...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!