- প্রকাশিত: ১৯ এপ্রিল ২০২৬ ০২:৪৭ পিএম
কেশবপুরের শাহরিয়ার হলেন জবি প্রেসক্লাবের সভাপতি ।
রুস্তম ফারাজী, কেশবপুর।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) প্রেসক্লাবের সভাপতি হয়েছেন যশোরের কেশবপুর উপজেলার সন্তান শেখ শাহরিয়ার হোসেন। সে কেশবপুর প্রেসক্লাবের সদস্য শেখ শাহীনুর রহমানের সন্তান। গত শনিবার (১৮ এপ্রিল) সংগঠনটির পক্ষ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব প্রগতিশীলতা, অসাম্প্রদায়িকতা ও নিরপেক্ষতার মূলমন্ত্র ধারণ করে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত প্রগতিশীল চিন্তার সাংবাদিকদের সংগঠন হিসেবে কাজ করে যাচ্ছে। ছোট বেলা থেকেই তিনি মেধাবী ও নেতৃত্বগুণসম্পন্ন ছিলেন। এলাকাবাসীর প্রত্যাশা, তিনি সততা ও নিষ্ঠার সঙ্গে এই দায়িত্ব পালন করে কেশবপুরের সুনাম আরও উজ্জ্বল করবেন।
এ বিষয়ে সভাপতি শাহরিয়ার হোসেন বলেন, “জবি প্রেসক্লাব সবসময় আপোষহীনভাবে শিক্ষার্থীদের কণ্ঠস্বর হিসেবে কাজ করেছে। শিক্ষার্থীদের কণ্ঠস্বর যেন গণমাধ্যমে যথাযথভাবে প্রতিফলিত হয়, সে লক্ষ্যেই কাজ করে যাবো। এটা যেমন গৌরবের, তেমনি একটি বড় দায়িত্ব।”তিনি আরও বলেন, “ক্যাম্পাসে বিদ্যমান বিভিন্ন সংকট নিয়ে তথ্যভিত্তিক ও দায়িত্বশীল সাংবাদিকতা করতে প্রেসক্লাব কাজ করবে। সংগঠনটিকে আরও অংশগ্রহণমূলক প্ল্যাটফর্মে রূপ দিতে চাই, যেখানে সবাই নিজেদের কথা তুলে ধরার সুযোগ পাবে।”
এ ব্যাপারে কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ উজ জামান খান তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
এছাড়া সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফুয়াদসহ প্রেসক্লাবের সকল সাংবাদিকবৃন্দ তাকে অভিনন্দন জানান।
এই বিভাগের আরো খবর
-
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও টেকসই জীবিকা উন্নয়নের লক্ষ্যে বরিশালের মেহেন্দিগঞ্জে জলবায়ু সহনশীল আয়বর্ধনমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে...
-
রোকাইয়া,যবিপ্রবি প্রতিনিধি:সারা দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর অংশগ্রহণে আয়োজিত রাজধানীর নভোথিয়েটারে তিন দিনব্যাপী (১২-১৪ সেপ্টেম্বর) জাতীয় পর্যায়ের ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’-এ...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!