- প্রকাশিত: ২৬ জানুয়ারি ২০২৬ ০৫:৫৯ পিএম
কেশবপুরের সাগরদাঁড়িতে খেজুরের রসের পিঠা খেয়ে অসুস্থ ৭ জন।
রুস্তম ফারাজী, কেশবপুর উপজেলা প্রতিনিধি।
যশোরের কেশবপুর উপজেলার সাগরদাঁড়ি
ইউনিয়নের কাস্তা গ্রামে খেজুরের রস দিয়ে তৈরি করা পিঠা খেয়ে শিশু ও বৃদ্ধসহ সাতজন অসুস্থ হয়ে পড়েছে। রবিবার দুপুরের পর থেকে তারা অসুস্থ হয়ে পড়েন। বর্তমানে সবাই নিজ বাড়িতে ডাক্তারের পরামর্শে চিকিৎসাধীন রয়েছে।আক্রান্তরা হলেন রওশন সানা ও তার ভাই ইউসুফ সানা পরিবারের লোকজন। পিঠা খাওয়ার পর থেকেই তাদের পাতলা পায়খানা ও শরীরে প্রচণ্ড জ্বর দেখা দেয়।
খবর পেয়ে সাগরদাঁড়ি ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অসুস্থদের খোঁজখবর নিতে তাদের বাড়িতে যান। এ সময় উপস্থিত ছিলেন সাগরদাঁড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি আকরাম হোসেন, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক আজিজ শেখ, সাগরদাঁড়ি ইউনিয়ন কৃষক দলের সভাপতি আরিফুর রহমান, ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ময়েজ উদ্দিন শেখ,সাধারণ সম্পাদক মিলন হোসেন, সাংগঠনিক সম্পাদক আমিনুর রহমান, যুগ্ম সম্পাদক আল আমিন হোসেন সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এই বিভাগের আরো খবর
-
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও টেকসই জীবিকা উন্নয়নের লক্ষ্যে বরিশালের মেহেন্দিগঞ্জে জলবায়ু সহনশীল আয়বর্ধনমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে...
-
রোকাইয়া,যবিপ্রবি প্রতিনিধি:সারা দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর অংশগ্রহণে আয়োজিত রাজধানীর নভোথিয়েটারে তিন দিনব্যাপী (১২-১৪ সেপ্টেম্বর) জাতীয় পর্যায়ের ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’-এ...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!