শিরোনামঃ

কেশবপুরের নব নির্বাচিত এমপি কে কেশবপুর প্রেসক্লাবের পক্ষে সংবর্ধনা প্রদান।



রুস্তম ফারাজী, কেশবপুর উপজেলা প্রতিনিধি।



যশোর-৬ সংসদীয় আসন কেশবপুরের নব-নির্বাচিত সংসদ সদস্য অধ্যাপক মোক্তার আলী শপথ নিয়ে কেশবপুরে ফিরেই কেশবপুর প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। শুক্রবার সকালে প্রেসক্লাব মিলনায়তনে তিনি সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন। এ সময় কেশবপুর প্রেসক্লাবের পক্ষ থেকে নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যাপক মোক্তার আলীকে সংবর্ধনা প্রদান করা হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন যশোর-৬ (কেশবপুর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যাপক মোক্তার আলী। প্রধান অতিথির বক্তৃতায় নব-নির্বাচিত সংসদ সদস্য অধ্যাপক মোক্তার আলী বলেন, কেশবপুরের গণ মানুষের কল্যাণের পাশাপাশি কেশবপুর প্রেসক্লাব উন্নয়নে কাজ করে যাবেন।

সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফুয়াদের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন কেশবপুরে দাঁড়িপাল্লা প্রতীকের প্রধান নির্বাচনী এজেন্ট সাইদুর রহমান সাইদ, উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাওলানা রেজাউল ইসলাম, সেক্রেটারি রফিকুল ইসলাম, সহকারী সেক্রেটারি তবিবুর রহমান, পেশাজীবী বিভাগের সভাপতি অ্যাডভোকেট ওজিয়ার রহমান, পৌর জামায়াতের আমির প্রভাষক জাকির হোসেন প্রমুখ। কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফুয়াদ সাংবাদিকদের পক্ষ থেকে প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করেন। অনুষ্ঠানে কেশবপুর প্রেসক্লাবের নির্বাহী কমিটির নেতৃবৃন্দসহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?