- প্রকাশিত: ২৬ মে ২০২৬ ০১:২২ পিএম
কেশবপুরে ভূগর্ভস্থ পানি উত্তোলনের অপরাধে দন্ড
রুস্তম ফারাজী,কেশবপুর প্রতিনিধি।
অবৈধভাবে স্বেচ পাম্পের মাধ্যমে ভূগর্ভস্থ থেকে পানি উত্তোলনের অপরাধে যশোরের কেশবপুরে কেরামত গাজি নামে এক মৎস্য ঘের ব্যবসায়ীকে ১০ হাজার টাকা অর্থদণ্ড করেছে ভ্রাম্যমান আদালত। গত সোমবার ( ২৫-০৫-২৬) উপজেলা সহকারি কমিশনার (ভুমি) কাজী মোঃ মেশকাতুল ইসলাম নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতাবলে এক ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ওই মৎস ঘের ব্যবসায়ীর বিরুদ্ধে তিনি এই রায় প্রদান করেন। মৎস্য ঘের ব্যবসায়ী কেরামত গাজী গত কয়েকদিন ধরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে উপজেলার পাঁজিয়া ইউনিয়নের বেলকাটি এলাকায় অবস্থিত তার মৎস ঘেরে অবৈধভাবে সেচ পাম্পের মাধ্যমে ভূগর্ভস্থ পানি উত্তোলন করে আসছিল বলে ভূমি অফিস জানায়। উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান জনস্বার্থে সর্বদা অব্যাহত থাকবে বলে জানিয়েছে।
এই বিভাগের আরো খবর
-
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও টেকসই জীবিকা উন্নয়নের লক্ষ্যে বরিশালের মেহেন্দিগঞ্জে জলবায়ু সহনশীল আয়বর্ধনমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে...
-
রোকাইয়া,যবিপ্রবি প্রতিনিধি:সারা দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর অংশগ্রহণে আয়োজিত রাজধানীর নভোথিয়েটারে তিন দিনব্যাপী (১২-১৪ সেপ্টেম্বর) জাতীয় পর্যায়ের ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’-এ...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!