- প্রকাশিত: ৭ এপ্রিল ২০২৬ ০৭:৪৭ পিএম
কেশবপুরে ভেজাল বিরোধী অভিযান।
রুস্তম ফারাজী, কেশবপুর।
গতকাল সোমবার সকালে ( ০৬-০৪-২০২৬) ইং গোপন সংবাদের ভিত্তিতে কেশবপুর উপজেলার ভেরচি ঘোষ পাড়ায় নকল দুধ তৈরির একটি কারখানায় র্যাব ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের একটি টিম যৌথ অভিযান চালায়। এ সময় ব্যাপক তল্লাশির মাধ্যমে ওই কারখানা থেকে বিপুল পরিমাণ নকল দুধ ও জেলি,সোডাসহ নকল দুধ তৈরির কেমিক্যাল উদ্ধার করা হয়। দীর্ঘদিন ধরে এই সিন্ডিকেট প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে বিষক্ত কেমিক্যাল মিশিশে নকল দুধ তৈরি করে নিরবে বাজারজাত করে আসছিল। নকল দুধ তৈরীর অপরাধে অসাধু ব্যবসায়ী অপু ঘোষকে ২ লক্ষ ও অনিমেষ ঘোষকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। যশোর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক সেলিমুজ্জামান নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতাবলে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এই জরিমানাদেশ প্রদান করেন।পরে জনসম্মুখে জব্দকৃত নকল দুধ নষ্ট করা হয় এবং জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে যাতে করে কোন অসাধু ব্যবসায়ী ভেজাল পণ্য বা খাদ্যে কোন প্রকার ভেজাল মিশিয়ে স্বাস্থ্য ঝুঁকিতে না ফেলতে পারে।
এই বিভাগের আরো খবর
-
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও টেকসই জীবিকা উন্নয়নের লক্ষ্যে বরিশালের মেহেন্দিগঞ্জে জলবায়ু সহনশীল আয়বর্ধনমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে...
-
রোকাইয়া,যবিপ্রবি প্রতিনিধি:সারা দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর অংশগ্রহণে আয়োজিত রাজধানীর নভোথিয়েটারে তিন দিনব্যাপী (১২-১৪ সেপ্টেম্বর) জাতীয় পর্যায়ের ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’-এ...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!