- প্রকাশিত: ৭ জুলাই ২০২৬ ১২:৪৯ পিএম
কেশবপুরে ভারী বৃষ্টিতে সরকারি দপ্তরের প্রবেশপথ তলিয়ে, দুর্ভোগে সেবাগ্রহীতা
রুস্তম ফারাজী, কেশবপুর।
টানা ও ভারী বৃষ্টিতে যশোরের কেশবপুর পৌর শহরের বিভিন্ন সড়ক ও সরকারি দপ্তরের সামনে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে সরকারি কর্মকর্তা-কর্মচারী, সেবা নিতে আসা মানুষ এবং সাধারণ পথচারীদের সাময়িক চরম দুর্ভোগ পোহাতে হয়েছে।
গতকাল সোমবার দিনের বিভিন্ন সময়ে ভারী বৃষ্টির পর কেশবপুর উপজেলা পরিষদ চত্বর, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কার্যালয়ের সামনের সড়ক, উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে এবং পাঁজিয়া সড়কসহ পৌর শহরের বিভিন্ন এলাকায় পানি জমে যায়। বিশেষ করে উপজেলা পরিষদ ক্যাম্পাসের ভেতরে অবস্থিত জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কার্যালয়ে যাতায়াতের পথ পানিতে তলিয়ে যাওয়ায় অফিসে আসা-যাওয়া ব্যাহত হয়।
এছাড়া উপজেলা পরিষদের সামনের সড়কেও দীর্ঘ সময় পানি জমে থাকায় যানবাহন চলাচল এবং পথচারীদের চলাফেরায় ব্যাপক ভোগান্তি দেখা দেয়। বাজার এলাকার বিভিন্ন স্থানে জলাবদ্ধতার কারণে ব্যবসায়ী ও ক্রেতারাও দুর্ভোগে পড়েন।
স্থানীয়রা জানান, অল্প সময়ের ভারী বৃষ্টিতেই কেশবপুর পৌর শহরের বিভিন্ন এলাকায় পানি জমে যায়। দ্রুত পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা না থাকায় প্রতি বর্ষা মৌসুমেই একই সমস্যার পুনরাবৃত্তি ঘটে।
ভুক্তভোগীরা পৌর শহরের জলাবদ্ধতা নিরসনে দ্রুত ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং নিয়মিত ড্রেন পরিষ্কারের মাধ্যমে স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন।
এই বিভাগের আরো খবর
-
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও টেকসই জীবিকা উন্নয়নের লক্ষ্যে বরিশালের মেহেন্দিগঞ্জে জলবায়ু সহনশীল আয়বর্ধনমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে...
-
রোকাইয়া,যবিপ্রবি প্রতিনিধি:সারা দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর অংশগ্রহণে আয়োজিত রাজধানীর নভোথিয়েটারে তিন দিনব্যাপী (১২-১৪ সেপ্টেম্বর) জাতীয় পর্যায়ের ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’-এ...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!