শিরোনামঃ

কেশবপুরে উদ্বোধন হলো  হাম- রুবেলা টিকাদান ক্যাম্পেইন।


রুস্তম ফারাজী, কেশবপুর।



যশোরের কেশবপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন এর উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গনে এই হাম -রুবেলা ক্যাম্পেইনের উদ্বোধন করেন এই অনুষ্ঠানের প্রধান অতিথি কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার জনাব রেকসোনা খাতুন।

আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা: মো: রেহনেওয়াজ। 

 এবং অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন,স্বাস্থ্য কমপ্লেক্সের আর এম ও ডাক্তার সমরেশ দত্ত, কেশবপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফুয়াদ, ক্রীড়া ও সাহিত্য সম্পাদক মাসুম বিল্লাহ প্রমুখ। হাসপাতাল কর্তৃপক্ষ জানান,  ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী সকল শিশু এই টিকার আওতায় আসবে। প্রতিটি ওয়ার্ডে এবং স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে (যেমন: সূর্যের হাসি ক্লিনিক) টিকাদান করা হবে । আগামী ৭ মে পর্যন্ত এই টিকা প্রদান কর্মসূচি অব্যাহত থাকবে।  পর্যাপ্ত পরিমাণ ভ্যাকসিন মজুদ রাখা হয়েছে। তীব্র জ্বর বা অসুস্থ শিশুদের ক্ষেত্রে সুস্থ হওয়ার পর টিকা দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। প্রয়োজনীয় কাগজপত্র: টিকা কার্ড অথবা জন্ম নিবন্ধন/পরিচয়পত্র সাথে নিয়ে আসতে হবে। এবং বাংলাদেশে স্বাস্থ্য সেবার মান এবং স্বাস্থ্য খাতকে আরো ত্বরান্বিত করতে ডাক্তারদের আরো বেশি ত্বরান্বিত হতে হবে এবং সেবার মনকে আরো বেশি বাড়াতে হবে।

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?