- প্রকাশিত: ২৯ আগস্ট ২০২৬ ০২:৩৪ পিএম
কেশবপুরে সড়ক দুর্ঘটনায় বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান আহত।
রুস্তম ফারাজী, কেশবপুর।
যশোরের কেশবপুরে সড়ক দুর্ঘটনায় বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান শেখ গুরুতর আহত হয়েছেন। গত ২৮ আগস্ট কেশবপুর তেল পাম্প সংলগ্ন মোড়ে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, ওইদিন ফকির রাস্তার দিক থেকে আসা একটি ইঞ্জিনভ্যানের সঙ্গে বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান শেখের সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন। দুর্ঘটনায় তার মাথায় গুরুতর আঘাত লাগে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাকে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান শেখ কেশবপুরের একজন পরিচিত মুক্তিযোদ্ধা। তার আহত হওয়ার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় মুক্তিযোদ্ধা, স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তারা তার দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া কামনা করেছেন। দুর্ঘটনার কারণ ও ইঞ্জিনভ্যানটির চালকের বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য জানা যায়নি।
এই বিভাগের আরো খবর
-
রিয়াজুল হক সাগর, রংপুর।২২শে অক্টোবর ২০২৬ ছিল রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের ৭২তম মৃত্যুবার্ষিকী তাই কবি জীবনানন্দ দাশকে নিবেদিত রংপুর...
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি বরিশাল রেঞ্জের ডিআইজি মো. জুলফিকার আলী হায়দার পটুয়াখালীর গলাচিপা থানা পরিদর্শন করেছেন। শুক্রবার (৩০ অক্টোবর) তিনি...
-
সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখাীলী) প্রতিনিধিপটুয়াখালীর গলাচিপায় রাস্তা পারাপারের সময় অটোরিক্সায় ধাক্কায় সড়কেই প্রাণ হারাল চার বছরের শিশু মাইশা আক্তার। ঘটনাটি...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!