- প্রকাশিত: ৪ জুন ২০২৬ ০৪:০৮ পিএম
কেশবপুরে সংখ্যালঘু পরিবারের জমি জোর দখলের অভিযোগ
রুস্তম ফারাজী, কেশবপুর প্রতিনিধি
যশোরের কেশবপুর উপজেলার পরচাক্রা গ্রামে সংখ্যালঘু পরিবারের জমি জবরদখল ও হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষে তপন কুমার মন্ডল কেশবপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে জানা যায়, পরচাক্রা মৌজার ৪৪৩ নম্বর খতিয়ানের ১৪৫২ নম্বর দাগের ৭৫ শতক জমির মধ্যে ৩৭ শতক জমি দীর্ঘদিন ধরে তপন কুমার মন্ডল ও তার শরিকরা ভোগদখল করে আসছেন। অভিযোগ অনুযায়ী, গত ২০ মে সকালে একই গ্রামের ইসমাইল হোসেন বিশ্বাস ও তার সহযোগীরা ওই জমির ৮ শতক অংশে জোরপূর্বক টিনশেড ঘর নির্মাণ শুরু করেন।
এ সময় বাধা দিতে গেলে তপন মন্ডল ও তার স্বজনদের সঙ্গে অভিযুক্তদের বাকবিতণ্ডা হয়। অভিযোগে বলা হয়েছে, একপর্যায়ে প্রতাপ মন্ডল, অমিত মন্ডল ও কোয়েল মন্ডলকে মারধর করে আহত করা হয় এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়। পরে জমির ওপর ঘর নির্মাণের কাজ অব্যাহত রাখা হয়। এ বিষয়ে পরচাক্রা ওয়ার্ড বিএনপির সভাপতি আরিফ বিল্লাহ বলেন, জমিটি চার শরিক দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছেন। অভিযুক্ত ইসমাইল হোসেন দক্ষিণ পাশের জমি ক্রয় করলেও দলিলের চৌহদ্দি অনুসরণ না করে উত্তর পাশের ৮ শতক জমি দখল করেছেন বলে অভিযোগ করেন তিনি।
তবে অভিযোগ অস্বীকার করে ইসমাইল হোসেন বলেন, তিনি মহারানী মন্ডলের কাছ থেকে বৈধভাবে ৮ শতক জমি ক্রয় করেছেন। জমির দখল নেওয়ার পর তপন কুমার মন্ডলসহ কয়েকজন তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকসানা খাতুন জানান, উভয় পক্ষকে নিয়ে থানায় বৈঠক করা হয়েছিল। বিষয়টির সমাধান না হওয়ায় তাদের আদালতের শরণাপন্ন হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জমি সংক্রান্ত বিরোধের সুষ্ঠু তদন্ত ও আইনগত সমাধান দাবি করেছেন স্থানীয়রা।
এই বিভাগের আরো খবর
-
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও টেকসই জীবিকা উন্নয়নের লক্ষ্যে বরিশালের মেহেন্দিগঞ্জে জলবায়ু সহনশীল আয়বর্ধনমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে...
-
রোকাইয়া,যবিপ্রবি প্রতিনিধি:সারা দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর অংশগ্রহণে আয়োজিত রাজধানীর নভোথিয়েটারে তিন দিনব্যাপী (১২-১৪ সেপ্টেম্বর) জাতীয় পর্যায়ের ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’-এ...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!