কেশবপুরে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত।



রুস্তম ফারাজী, কেশবপুর উপজেলা প্রতিনিধি।



যশোরের কেশবপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র চেয়ারপার্সন, আপোষহীন নেত্রী, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া'র রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (৪ জানুয়ারি) দুপুরে উপজেলা বিএনপি'র আয়োজনে প্রাথমিক শিক্ষক মিলনায়তনে ওই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে উপজেলা বিএনপির সহ-সভাপতি ও কাউন্সিলর মশিয়ার রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, কেশবপুর উপজেলা বিএনপির সভাপতি এবং বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ্ব আবুল হোসেন আজাদ।

বিশেষ অতিথির বক্তব্যে রাখেন সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক আলাউদ্দীন আলা, সাতবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান গোলাম মোস্তফা বাবু, উপজেলা বিএনপির সহ-সভাপতি রেজাউল ইসলাম, পৌর বিএনপি'র যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল হালিম অটল।

দোয়া মাহফিল অনুষ্ঠানটি পরিচালনা করেন কেশবপুর ওলামা দলের সভাপতি মাওলানা শরিফুল ইসলাম। 

এসময় উপস্থিত ছিলেন, মজিদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউপি সদস্য আব্দুর রহমান, উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ রেজাউল ইসলাম, সদর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান হবি, সহসভাপতি ও ইউপি সদস্য কামাল উদ্দিন, যশোর জেলা মহিলা দলের সহ-সভাপতি নুরুন্নাহার নূরী, পাঁজিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মিজানুর রহমান চৌধুরী, গৌরিঘোনা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি অমেদ আলী, সাবেক ইউপি সদস্য আয়ুব হোসেন টাবু-সহ উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?