- প্রকাশিত: ১৫ মে ২০২৬ ০৫:৪৫ পিএম
কেশবপুরে সাবেক কৃতি খেলোয়াড় কেসমত আলী'র মৃত্যু
রুস্তম ফারাজী, কেশবপুর প্রতিনিধি।
যশোরের কেশবপুর উপজেলার ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক ও কৃতি ফুটবল খেলোয়াড় ক্রীড়াবিদ অ্যাডভোকেট কেসমত আলী (৬৮) গত বুধবার দুপুরে কেশবপুর পৌর শহরের বালিয়াডাঙ্গাস্থ নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুর খবর শুনে ফুটবল খেলোয়াড়সহ সর্বস্তরের মানুষ তাকে শেষ বারের মত দেখার জন্য তার বাড়িতে ভীড় জমান । মৃত্যুকালে এই খেলোয়াড় ও বিশিষ্ট আইনজীবী রেখে যান স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন । মাগরিব নামাজবাদ কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে জানাজা শেষে পারিবারিক কবর স্থানে তাঁর দাফন সম্পন্ন করা হয়।
ক্রীড়া ব্যক্তিত্ব কেসমত আলীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন উপজেলার বিএনপির সহসভাপতি কেশবপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আলাউদ্দীন আলা, উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক জয় সাহা, সাবেক কাউন্সিলর আব্দুল হালিম, উপজেলা রেফারি সমিতির সভাপতি বজলুল করিম, সাধারণ সম্পাদক নূরুল ইসলাম খান, ফুটবল রেফারি শফিকুল ইসলাম ও শওকত হোসেন প্রমুখ। ব্যক্তি জীবনে অ্যাডভোকেট কেসমত আলী শুধু একজন সফল আইনজীবী ছিলেন না পাশাপাশি মানুষের মন কেড়ে নিয়ে ফুটবল খেলায় এক অনন্য ইতিহাস সৃষ্টি করেছিলেন। তারই ধারাবাহিকতায় কেশবপুরের মানুষের হৃদয় গভীরে প্রয়াত এই কেসমত আলী চিরদিন বেঁচে থাকবে স্মৃতি হয়ে ।
এই বিভাগের আরো খবর
-
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও টেকসই জীবিকা উন্নয়নের লক্ষ্যে বরিশালের মেহেন্দিগঞ্জে জলবায়ু সহনশীল আয়বর্ধনমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে...
-
রোকাইয়া,যবিপ্রবি প্রতিনিধি:সারা দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর অংশগ্রহণে আয়োজিত রাজধানীর নভোথিয়েটারে তিন দিনব্যাপী (১২-১৪ সেপ্টেম্বর) জাতীয় পর্যায়ের ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’-এ...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!