- প্রকাশিত: ৫ মে ২০২৬ ০৩:৫০ পিএম
কেশবপুরে পুলিশের অভিযানে ১৭ আসামি গ্রেফতার
রুস্তম ফারাজী, কেশবপুর।
যশোরের কেশবপুর উপজেলায় গত শনি ও রবিবার কেশবপুর থানা পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদকসহ ওয়ারেন্ট ভুক্ত ১৭ জন আসামিকে গ্রেফতার করেছে। এই গ্রেফতারকৃতদের মধ্যে ৬ জন মাদকসেবী আার বাকী সবাই বিভিন্ন মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামী।
আটককৃত ৬ জন মাদক সেবীকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে প্রত্যেককে ১ মাসের কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ডাদেশ প্রদান করা হয়েছে। কেশবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি).কাজী মিশকাতুল ইসলাম নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা বলে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আটক মাদক সেবীদের বিরুদ্ধে এই দণ্ডাদেশ প্রদান করেন।
দন্ডাদেশপ্রাপ্ত মাদকসেবনকারীরা হলো, কেশবপুর উপজেলার শেখপুরা গ্রামের আব্দুস সালাম, মনিরামপুরের ত্রিপুরাপুর গ্রামের সোহাগ হোসেন ও মুহাসিন হোসেম,রামচন্দ্রপুর গ্রামের সাজু, আলতাোপল গ্রামের হাসান আলী ও মাগুরখালি গ্রামের ওমর আলী। আটক ওয়ারেন্টভুক্ত ও দন্ডাদেশপ্রাপ্ত আসামিদের যশোর জেলহাজতে প্রেরণ করা হয়েছে। এবং মাদকের বিরুদ্ধে এই অভিযান জনস্বার্থে অব্যাহত থাকবে এবং মাদক যে সমাজের এক প্রকার ব্যাধি এ থেকে আমাদের সমাজটাকে রক্ষা করার দায়িত্ব হিসাবে জনসচেতনতা বৃদ্ধি করে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স অব্যাহত রাখতে হবে তা না হলে যুবসমাজ দিন দিন ধ্বংসের পথে এগিয়ে যাবে।
এই বিভাগের আরো খবর
-
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও টেকসই জীবিকা উন্নয়নের লক্ষ্যে বরিশালের মেহেন্দিগঞ্জে জলবায়ু সহনশীল আয়বর্ধনমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে...
-
রোকাইয়া,যবিপ্রবি প্রতিনিধি:সারা দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর অংশগ্রহণে আয়োজিত রাজধানীর নভোথিয়েটারে তিন দিনব্যাপী (১২-১৪ সেপ্টেম্বর) জাতীয় পর্যায়ের ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’-এ...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!