- প্রকাশিত: ১২ আগস্ট ২০২৬ ১২:৪৪ পিএম
কেশবপুরে প্রয়াত ডাক্তার কন্যা নাজিফার জিপিএ-৫ প্রাপ্তি।
রুস্তম ফারাজী, কেশবপুর।
কেশবপুরের মানবিক খ্যাত প্রয়াত ডাক্তার কামরুজ্জামানের কন্যা নাজিফা জামান প্রজ্ঞা এবারের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হলেও তার মনে কোন আনন্দ নেই। কারণ নাজিফার এই সাফল্য তার বাবা প্রয়াত ডা. কামরুজ্জামান দেখে যেতে পারেননি। এসএসসি পরীক্ষা একটি হওয়ার পর গত ২২ এপ্রিল তার বাবা ডা. কামরুজ্জামান রাজধানীর একটি হাসপাতালে ৪০ দিন আইসিইউতে চিকিৎসাধীন থেকে মারা যান। ডা.মো. কামরুজ্জামান খুলনা ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সিনিয়র কসসালট্যান্ট ছিলেন।
নাজিফা রাজধানীর মনিপুর উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিল। তার বাবার মরদেহ দাফনের জন্য যশোরের কেশবপুরে আনা হলেও নাজিফা আসতে পারিনি। নাজিফার বাবাকে গত ২২ এপ্রিল রাতে উপজেলার সুফলাকাটি ইউনিয়নের হাড়িয়াঘোপ গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। গত ২৩ এপ্রিল এসএসসির বাংলা ২য় পত্র পরীক্ষা থাকায় বাবাকে শেষ বিদায় আর জানানো হয়নি তার। মনে কষ্ট নিয়েই বাকি পরীক্ষাগুলো সম্পন্ন করে। এবং এসএসসি পরীক্ষার ফলাফলে জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়। ভবিষ্যতে ভালো লেখাপড়া শিখে নাজিফা জামান প্রজ্ঞা যেন বাবার মত মানবিক ডাক্তার হয়ে মানুষের সেবা করতে পারে সেজন্য তার মা ফেরদৌস আরা বেগম সকলের কাছে দোয়া চেয়েছেন।
এই বিভাগের আরো খবর
-
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও টেকসই জীবিকা উন্নয়নের লক্ষ্যে বরিশালের মেহেন্দিগঞ্জে জলবায়ু সহনশীল আয়বর্ধনমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে...
-
রোকাইয়া,যবিপ্রবি প্রতিনিধি:সারা দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর অংশগ্রহণে আয়োজিত রাজধানীর নভোথিয়েটারে তিন দিনব্যাপী (১২-১৪ সেপ্টেম্বর) জাতীয় পর্যায়ের ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’-এ...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!